হ্নীলায় FIVDB এর কিশোর ক্লাব ও স্থানীয় কিশোরদের নিয়ে ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণ সম্পন্ন

লেখক: হুমায়ুন রশিদ
প্রকাশ: ৩ years ago

বিশেষ প্রতিবেদক : হ্নীলায় বেসরকারী উন্নয়ন সংস্থা Friends In Village Development Bangladesh (FIVDB) এর উদ্যোগে কিশোর ক্লাব ও স্থানীয় কিশোরদের নিয়ে ক্রীড়া প্রতিযোগিতার ফাইনাল খেলা সম্পন্ন হয়েছে। এতে বিজয়ীদের পুরস্কৃত করা হয়েছে।
321239883 3274945336054924 356761543978259308 n TEKNAF TODAY - সীমান্তের সর্বশেষ খবর
২৬ ডিসেম্বর (সোমবার) সকাল ১০টায় হ্নীলা রঙ্গিখালী ফাজিল ডিগ্রী মাদ্রাসা মাঠে (WHH) এবং (BMZ) এর অর্থায়নে (FIVDB) এর উদ্যোগে কিশোর ক্লাব এবং স্থানীয় কিশোরদের নিয়ে গঠিত টাইগার ক্রিকেট একাদশ এবং জেব্রা ক্রিকেট একাদশের মধ্যে ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়। টস জিতে প্রথমে টাইগার একাদশ ব্যাট করে ২ উইকটের বিনিময়ে ১০৫রান সংগ্রহ করে। জয়ের লক্ষ্যে ব্যাট করতে নেমে জেব্রা একাদশ ৭০রানে অল আউট হয়ে যায়। ফলে টাইগার একাদশ ৩৫রানে জয় লাভ করে। এতে ম্যান অব দ্যা ফাইনাল নির্বাচিত হন টাইগার ক্লাবের রিদুওয়ান। ম্যান অব দ্যা সিরিজ নির্বাচিত হন একই ক্লাবের তারেক রহমান। এতে প্রধান আম্পায়ারের দায়িত্ব পালন করেন জামাল হোছন, সহকারী দেলোয়ার হোছন।


বিকাল ৩টায় একই মাঠে নাফনদী ফুটবল একাদশ এবং মেঘনা ফুটবল একাদশের মধ্যে ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়। খেলার প্রথমার্ধ্ব উভয় দলের আক্রমণ আর পাল্টা আক্রমনে এগিয়ে চললেও কোন দলই গোলের দেখা না পাওয়ায় প্রধান রেফারী লম্বা বাঁশি বাজিয়ে খেলার মধ্রবিরতি ঘোষণা করে। মধ্যবিরতির খেলা পুনরায় শুরু হলে ১২মিনিটের মাথায় নাফনদী ফুটবল একাদশের খেলোয়াড়েরা চমৎকার ১টি গোল করে দলকে ১-০ গোলে এগিয়ে নেয়। প্রতিপক্ষ মেঘনা একাদশের খেলোয়াড়েরা গোল পরিশোধে মরিয়া হয়ে উঠে। এই সুযোগে খেলা শেষ হওয়ার ৫মিনিট আগে নাফনদী একাদশের খেলোয়াড়েরা আরো ১টি গোল করে দলকে ২-০ গোলে এগিয়ে নেয়। প্রতিপক্ষ মেঘনা দলের খেলোয়াড়েরা প্রাণপন চেষ্টা করেও গোল পরিশোধ করতে পারেনি। খেলার সময় শেষ হওয়ায় রেফারী লম্বা বাঁশি বাজিয়ে খেলার সমাপ্তি ঘোষণা করে। ফলে নাফনদী একাদশ ২-০ গোল জয় লাভ করেন। খেলায় সেরা খেলোয়াড় নাফনদীর আরমান হোসাইন, সেরা গোলরক্ষক ইরফাত, সেরা গোলদাতা মোঃ ইসলাম এবং ম্যান অব দ্যা ফাইনাল নুরুল আবছার নির্বাচিত হন। খেলায় প্রধান রেফারী মোহাম্মদ ইসমাঈল, সহকারী হিসেবে বেলাল উদ্দিন, মকবুল আহমদ দায়িত্ব পালন করেন।
320962861 902963574392266 5534792071363676922 n TEKNAF TODAY - সীমান্তের সর্বশেষ খবর
খেলা শেষে পুরস্কার বিতরণ এবং আলোচনা সভা স্থানীয় ইউপি মেম্বার জামাল হোছনের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। ফিল্ড অফিসার ইন্দ্রজিৎ শর্মা এবং ফোরাম ফেসিলিটেটর আবছার মাহমুদের যৌথ সঞ্চালনায় এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন হ্নীলা ইউপি চেয়ারম্যান রাশেদ মাহমুদ আলী। বিশেষ অতিথি ছিলেন হ্নীলা ইউপির ৭,৮ ও ৯নং ওয়ার্ডের সংরক্ষিত মহিলা মেম্বার মর্জিনা আক্তার মদিনা,,(FIVDB) এর প্রকল্প সমন্বয়ক শাকিল আহমদ, প্রটেকশন অফিসার তানভীর আহমেদ, লিয়াজো এন্ড ক্যাপাসিটি বিল্ডিং অফিসার মোঃ আল জাবের, স্থানীয় ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি গুরা মিয়া, মাষ্টার হেলাল উদ্দিন, মাষ্টার জাফর আলম, বিশিষ্ট ক্রীড়া ব্যক্তিত্ব ইব্রাহীম খলিল, যুবনেতা মফিজুর রহমান কাজল এবং উক্ত সংস্থার ফিল্ড অফিসার আদিল কাদির প্রমুখ। সভাশেষে উপস্থিত অতিথিবৃন্দ বিভিন্ন ক্যাটাগরীতে বিজয়ী চ্যাম্পয়িন্স ও রানার্স আপ দলের মধ্যে মেডেল, ট্রফি বিতরণ করেন।
321129379 1133416860706862 3291452332558552641 n TEKNAF TODAY - সীমান্তের সর্বশেষ খবর
উল্লেখ্য,স্থানীয় ও রোহিঙ্গা জনগোষ্ঠীদের নিয়ে Friends In Village Development Bangladesh (FIVDB).(WHH) এবং (BMZ BGD-1030) প্রকল্প ২০২১ সালে চালু হয়ে হ্নীলা ইউনিয়নের ৭,৮ ও ৯নং ওয়ার্ড এবং ক্যাম্প ২৪,২৫ ও ২৭-এ এখনো কার্য্যক্রম চলমান রয়েছে। এতে প্রকল্পের মূললক্ষ্য হচ্ছে স্থানীয় এবং রোহিঙ্গা জনগোষ্ঠীর মধ্যে সামাজিক সংহতিকে শক্তিশালী করে শান্তিপূর্ণ সহাবস্থানে সহায়তা করা। এই প্রকল্প বিভিন্ন উন্নয়নমুখী কার্য্যক্রম পরিচালনা করছে। যেমন কিশোর ক্লাবের মাধ্যমে স্থানীয় লোকদের সাথে পরামর্শক্রমে যুবকদের বিভিন্ন উন্নয়নমূলক বিষয়ে সচেতনতা বৃদ্ধি করা। স্থানীয়ভাবে গ্রহনীয় খেলা পরিচালনা করে কিশোর ক্লাবে খেলাধূলার বিভিন্ন সামগ্রী প্রদান করা, স্থানীয় ও রোহিঙ্গা জনগোষ্ঠী নিয়ে পৃথকভাবে ফোরাম গঠন করে সংহতি শক্তিশালীকরণের জন্য ফোরাম সদস্যদের নিয়ে আলোচনা ও উপয়াদি খুঁজে বের করে সকলের অংশ-গ্রহণের মাধ্যমে বিভিন্ন কার্যকরী পদক্ষেপ গ্রহণ করা এবং স্থানীয়ভাবে দূর্যোগ মোকাবেলার গ্রæপ গঠনের মাধ্যমে দূর্যোগ কবলিত এলাকার ঝুঁকি ও বিপদান্ন খুঁজে বের করা এবং তদানুযায়ী কমিউনিটি এ্যাকশন প্লান (CAP) প্রস্তুত করে তা নিরসনে কার্যকরী পদক্ষেপ গ্রহণ করা। কমিটিউনিটি প্রটেকশন গ্রুপ (CPG) গঠন করে এই গ্রæপের সদস্যদের বিভিন্ন সচেতনতা বিষয়ে প্রশিক্ষণ প্রদান করে বিভিন্ন সেবা প্রদানকারী সংস্থার সাথে যোগাযোগ করে সেবা পেতে সহায়তা করা।
321077760 466395962347505 6574813704864080326 n TEKNAF TODAY - সীমান্তের সর্বশেষ খবর321962375 565663348319571 6013561737602189581 n TEKNAF TODAY - সীমান্তের সর্বশেষ খবর