হ্নীলার প্রবীণ দলিল লিখক শেখ আহমদের দাফন সম্পন্ন

লেখক: নুরুল করিম রাসেল
প্রকাশ: ৬ years ago

সাদ্দাম হোসাইন : হ্নীলার বিশিষ্ট প্রবীণ দলিল লিখক শেখ আহমদকে নামাজে জানাজা শেষে স্থানীয় গোরস্থানে চির নিদ্রায় শায়িত করা হয়েছে।
২জুন সকাল ১০টায় হ্নীলা সড়ক ও জনপদ বিভাগের স্টক ইয়ার্ড মাঠে নামাজে জানাজা অনুষ্ঠিত হয়। এতে জনপ্রতিনিধি, রাজনৈতিক নেতা, পেশাজীবিসহ হাজারো মানুষ জানাজায় অংশ নেয়। এরপর তাঁকে দরগাহ গোরস্থানে দাফন করা হয়েছে।

উল্লেখ্য, গতকাল ১লা জুন সন্ধ্যা সাড়ে ৬টারদিকে কুতুপালং হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় উপজেলার হ্নীলা ফুলের ডেইলের মরহুম মাষ্টার নুরুল ইসলামের প্রথম পুত্র শেখ আহমদ মুন্সী (৬৩) ইন্তেকাল করেন। মৃত্যুকালে তিনি স্ত্রী, ৩ ছেলে, ২মেয়ে, ভাই, আত্নীয়-স্বজন ও শুভাকাংখী রেখে গেছেন। তাঁরই মৃত্যুতে হ্নীলাবাসী একজন গুণী ব্যক্তিকে হারাল।