বার্তা পরিবেশক : হ্নীলায় এক মেম্বার কর্তৃক কমিউনিটি পুলিশিং ফোরামের সাধারণ সম্পাদকের উপর হামলার চেষ্টার ঘটনায় সংশ্লিষ্ট মহলে ক্ষুদ্ধ প্রতিক্রিয়া দেখা দিয়েছে। বিভিন্ন মহল এই ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে প্রকৃত ঘটনা তদন্ত করে দোষীদের আইনের আওতায় আনার দাবী জানিয়েছে।
হ্নীলা ইউনিয়ন পুলিশিং ফোরামের সভাপতি নজরুল ইসলাম খোকন জানান,গত ২৬ডিসেম্বর সকালে হ্নীলা বাসষ্টেশনের মাদক নির্মূল অফিসে “হ্যালো ওসি টেকনাফ” অনুষ্ঠানে সম্প্রতি আলী আকবর পাড়ায় নৃশংসভাবে ঘটে যাওয়া আনোয়ার হোছন হত্যাকান্ডে স্থানীয় আব্দুল মোনাফের পুত্র আবছারকে জড়িয়ে হয়রানি এবং বাদ দেওয়ার জন্য ৩টি মোবাইল নাম্বার হতে দেড় লাখ টাকা চাঁদা দাবী করার প্রতিকার চেয়ে অভিযোগ করেন। এই ঘটনায় ওসি তাৎক্ষণিক হ্নীলা ইউপির ১নং ওয়ার্ড মেম্বার বশির আহমদকে ডেকে ভৎসনা করে বাদীকে থানায় চাঁদাবাজির অভিযোগ দেওয়ার আহবান জানান। ভূক্তভোগী জনসাধারণের সাথে থানা ওসির এই ধরনের আয়োজনে বিভিন্ন ধরনের অভিযোগ ওসি নিজে উপস্থিত হয়ে শুনে দ্রæত প্রতিকারের আশ^াস দেন। এই অনুষ্ঠান শেষে এই মেম্বার বিনা কারণে ক্ষুদ্ধ হয়ে হ্নীলা ইউনিয়ন কমিউনিটি পুলিশিং ফোরামের সাধারণ সম্পাদক রেজাউল করিমের উপর হামলার চেষ্টা করে এখানে কমিউনিটি পুলিশ কিভাবে কাজ করে দেখে ছাড়ব বলে হুমকি দেন এবং সুশৃংখলা কমিউনিটি পুলিশিং ফোরামকে নিয়ে গাল মন্দ করেন। যা একজন জনপ্রতিনিধির নিকট মোটেও কাম্য নয়।
হ্নীলা কমিউনিটি পুলিশিং ফোরামের পক্ষ থেকে জানানো হয়, এই মেম্বার নিজ ওয়ার্ডের কমিউনিটি পুলিশিং ফোরামের সভাপতির পদ দাবী করেছিল। কিন্তু তিনি মৌলভী বাজার ষ্টেশনে ২খন্ড খাস জমি পেশীশক্তি দিয়ে জবর দখল করে ভোগ দখলসহ নানা অপকর্ম করে আসায় তাকে এই পদবী প্রদান করা হয়নি। তার উপর স্পর্শকার্তর নৃশংস আনোয়ার হত্যাকান্ডে তার এক আতœীয়ের নাম জালিয়াতি করে নিরীহ আব্দুল মোনাফের ছেলে আবছারকে জড়িয়ে দিয়ে চাঁদা দাবী করে আসছে।
এই ব্যাপারে অভিযুক্ত মেম্বারের নিকট জানতে চাওয়া হলে মোবাইল নেটওয়ার্ক সমস্যার কারণে তার প্রকৃত বক্তব্য পাওয়া যায়নি।
এই ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন হ্নীলা ইউনিয়ন কমিউনিটি পুলিশিং ফোরামের সভাপতি নজরুল ইসলাম খোকন,সহসভাপতি মৌঃ শাকের আহমদ,মৌঃ জাহাঙ্গীর আলম, সাংগঠনিক সম্পাদক জাফর আলম সাদেক,১নং ওয়ার্ড সভাপতি সাবেক মেম্বার মোঃ ইউনুছ, সাধারণ সম্পাদক শফিক,২নং ওয়ার্ড সভাপতি ফরিদুল আলম মেম্বার, সাধারণ সম্পাদক শামসুল আলম জিহাদী,৩নং ওয়ার্ড সভাপতি মুফিজুর রহমান, সাধারণ সম্পাদক মোঃ রফিকুল ইসলাম, ৪নং ওয়ার্ড সভাপতি হোছাইন আহমদ মেম্বার, সাধারণ সম্পাদক নুর মোহাম্মদ নুরু,৫নং ওয়ার্ডের সভাপতি মোঃ দেলোয়ারুল ইসলাম,সাধারণ সম্পাদক আবুল কালাম আলম,৬নং ওয়ার্ডের সহসভাপতি শাকের আহমদ,সাধারণ সম্পাদক হোছন আহমদ,৭নং ওয়ার্ডের সহসভাপতি শামসুদ্দিন কাদের,সাধারণ সম্পাদক মাষ্টার হেলাল উদ্দিন,৮নং ওয়ার্ডের সভাপতি মৌঃ মোহাম্মদ হোছন,সাধারণ সম্পাদক ফরিদুল আলম,৯নং ওয়ার্ডের সভাপতি আবুল হাশেম,সাধারণ সম্পাদক ছৈয়দ আলম কালু প্রমুখ।
কমিউনিটি পুলিশিং ফোরাম নেতৃবৃন্দ এই ঘটনার তীব্রনিন্দা ও প্রতিবাদ জানিয়ে এই ঘটনায় প্রকৃত অপরাধীকে আইনের আওতায় আনার জন্য সংশ্লিষ্ট প্রশাসনের উর্ধ্বতন মহলের দ্রæত হস্তক্ষেপ কামনা করেছেন। ##
