মুহাম্মদ জাহাঙ্গীর আলম : মহামারী করোনাভাইরাস সংক্রমণ থেকে রেহায়সহ হ্নীলা ইউনিয়ন পল্লী ডাক্তার সমিতির সকল উপদেষ্টা ও সদস্যসহ সকলের সুস্থতা কামনায় খতমে কুরআন ও দোয়া মাহফিলের অনুষ্ঠিত হয়েছে।
১৫ জুন বাদে মাগরিব হ্নীলা বাসষ্টেশনের মফিজুর রহমান কমপ্লেক্সে হ্নীলা ইউনিয়ন পল্লী ডাক্তার সমিতির সাংগঠনিক সম্পাদক নুরুল আজিম সোহের উদ্যোগে এবং সিনিয়র সহসভাপতি ছিদ্দিক আহমদের ব্যবস্থাপনায় খতমে কুরআনের আয়োজন করা হয়। এতে উপস্থিত ছিলেন সংগঠনের উপদেষ্টা ডাঃ এস এম খালেদ, হরি শংকর, সহসেক্রেটারী হাবিবুর রহমান, ফিরোজ আহমদ, সহসাংগঠনিক সম্পাদক উত্তম কুমার ধরসহ শুভাকাংখীরা উপস্থিত ছিলেন।
খতমে কুরআন শেষে অত্র সংগঠনের অসুস্থ উপদেষ্টা ডাঃ ইউছুপ আলী ভূঁইয়া, সভাপতি মফিজুর রহমান, সহসভাপতি জালাল আহমদ, জাফরুল ইসলাম, মিন্টু নারায়ন ও উপদেষ্টা আবুল কাশেমসহ অনেকে অসুস্থ হয়ে চিকিৎসাধীন রয়েছে। তাদের রোগমুক্তিসহ সকলের সুস্থতা কামনা করে বিশেষ মোনাজাত করা হয়। ###
