হুমায়ূন রশিদ : টেকনাফে র্যাব সদস্যরা অভিযান চালিয়ে ইয়াবাসহ একজনকে আটক করেছে। এসময় এক রোহিঙ্গা নাগরিক পালিয়ে যাওয়ায় তার বিরুদ্ধে আইনী পদক্ষেপ নেওয়া হচ্ছে।
সুত্র জানায়, ২রা ফেব্রæয়ারী বিকাল পৌনে ৫টারদিকে মাদক বিক্রি ও বহনের গোপন সংবাদের ভিত্তিতে র্যাব-১৫ এর চৌকষ একটি আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে হোয়াইক্যং বাজারস্থ ব্রীজের দক্ষিণ পাশের্^ অভিযান চালিয়ে ৯হাজার ৮শ ৩২পিস ইয়াবাসহ কক্সবাজার সদর উপজেলার ঈদগাহের লরাবাদ এলাকার মৃত সৈয়দ আহমদের পুত্র মোঃ জোবায়র (৩২) কে আটক করে। এসময় উখিয়া উপজেলার ১৯নং রোহিঙ্গা ক্যাম্পের জোবায়ের (৩৮) পালিয়ে যায়। এই ব্যাপারে সংশ্লিষ্ট আইনে মামলা দায়েরের পর ধৃত ব্যক্তিকে উদ্ধারকৃত মাদকসহ টেকনাফ মডেল থানায় সোর্পদ করা হয়েছে বলে র্যাব-১৫ এর সহকারী মিডিয়া (পরিচালক) এএসপি আব্দুল্লাহ মোহাম্মদ শেখ সাদী নিশ্চিত করেন।
