নিজস্ব প্রতিবেদক : টেকনাফের হ্নীলায় উপজেলা যুবলীগ নেতা ও সংবাদকর্মী মুহাম্মদ জাহাঙ্গীর আলমের পিতা ইন্তেকাল করেছেন। বিভিন্ন মহল শোক প্রকাশ করে শোকাহত পরিবারের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেছেন। আগামীকাল সকাল ১০টায় স্থানীয় কবর স্থানে জানাজা শেষে দাফন করা হবে।
সুত্র জানায়,২৬শে ফেব্রুয়ারী বিকাল ৫টায় হ্নীলা পূর্ব সিকদার পাড়ার মরহুম আব্দু শুক্কুরের ১মপুত্র, টেকনাফ উপজেলা যুবলীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক, দৈনিক রূপসী গ্রামের টেকনাফ সংবাদদাতা, টেকনাফ সাংবাদিক সমিতির সাংগঠনিক সম্পাদক মুহাম্মদ জাহাঙ্গীর আলমের পিতা আবুল মঞ্জুর (৭৩) নিজ বাড়িতে ইন্তেকাল করেছেন। মৃত্যুকালে তিনি স্ত্রী, ২জন ছেলে, ৫জন মেয়ে, ভাই, নাত-নাতিনী, আতœীয়-স্বজন, বন্ধু-বান্ধব ও সহকর্মী রেখে গেছেন।
এদিকে উপজেলা যুবলীগ নেতা ও সংবাদকর্মীর পিতার মৃত্যুতে উপজেলা আওয়ামী লীগের সভাপতি আলহাজ¦ নুরুল বশর, সাধারণ সম্পাদক মাহবুব মোরশেদ, টেকনাফ প্রেসক্লাবের প্রতিষ্ঠাতা সভাপতি ও বর্তমান আহবায়ক আলহাজ¦ মুহাম্মদ ছৈয়দ হোছাইন, সাবেক সভাপতি জাবেদ ইকবাল চৌধুরী, উপজেলা যুবলীগের সভাপতি ও উপজেলা পরিষদ চেয়ারম্যান নুরুল আলম, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক ফজলুল কবির, টেকনাফ টুডে অনলাইনের সম্পাদক ও প্রকাশ নুরুল করিম রাসেল, উপজেলা ছাত্রলীগের সভাপতি সাইফুল ইসলাম মুন্না, টেসাসের প্রতিষ্ঠাতা সদস্য ও প্রধান উপদেষ্টা সাংবাদিক মমতাজুল ইসলাম মনু, উপদেষ্টা সদস্য আলহাজ¦ মুহাম্মদ তাহের নঈম, সাধারণ সম্পাদক হুমায়ূন রশিদ, সদস্য জসিম উদ্দিন টিপু, মোঃ ইউছুপ, হেলাল উদ্দিন, সাদ্দাম হোসাইন, ফরিদুল আলম, হ্নীলা ইউনিয়ন যুবলীগের সভাপতি নুরুল আলম নুরু, সাধারণ সম্পাদক আনোয়ার হোসেনসহ বিভিন্ন জনপ্রতিনিধি, কর্মরত সংবাদকর্মী, রাজনৈতিক নেতাকর্মী, ব্যবসায়ী, গণ্যমান্য ব্যক্তি, সামাজিক-সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দসহ বিভিন্ন স্তরের লোকজন গভীর শোক প্রকাশ করে শোকাহত পরিবারের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেছেন।
আগামীকাল ২৭ফেব্রæয়ারী সকাল ১০টায় হ্নীলা শাহ মজিদিয়া ইসলামিয়া আলিম মাদ্রাসা মাঠে জানাজা শেষে জবলে মসজিদ কবর স্থানে দাফন করা হবে বলে মরহুমের বড় ছেলে সংবাদকর্মী মুহাম্মদ জাহাঙ্গীর আলম নিশ্চিত করেন। ####
