নয়াপাড়া ক্যাম্পে রোহিঙ্গা দূবৃর্ত্ত দলের হাতে অপহৃত রোহিঙ্গা উদ্ধার

লেখক: নুরুল করিম রাসেল
প্রকাশ: ৬ years ago

সাদ্দাম হোসাইন : নয়াপাড়া শরণার্থী ক্যাম্পে রোহিঙ্গা দূবৃর্ত্ত দলের হাতে অপহৃত রোহিঙ্গা ভিকটিমকে পাহাড়ি জনপদ থেকে উদ্ধার করেছে এপিবিএন পুলিশ সদস্যরা।

সুত্র জানায়, ৯ নভেম্বর দুপুর আড়াই টারদিকে নয়াপাড়া ক্যাম্প পুলিশের ইনচার্জ পুলিশ পরিদর্শক ফয়েজুল আজিম নোমানের নেতৃত্বে এপিবিএন পুলিশ সদস্যরা আই ব্লকস্থ পাহাড়ে অভিযানে যায়। এসময় পুলিশের উপস্থিতি টের পেয়ে দূবৃর্ত্তরা ইসমাইলকে পাহাড়ের পাদদেশে রেখে অপহরণকারীরা পালিয়ে যায়৷ পুলিশ অপহৃত আই ব্লকের সোলতান আহমদের পুত্র ইসমাইল (৩০) কে উদ্ধার করেন। পরে উদ্ধারকৃত ইসমাইলকে ক্যাম্প পরিচালনা কমিটির সদস্যদের উপস্থিতিতে পরিবারের নিকট হস্তান্তর করা হয়।

উল্লেখ্য,গতকাল ৮ নভেম্বর বিকেল সাড়ে ৪টারদিকে নয়াপাড়া রেজিস্টার্ড ক্যাম্প হতে একদল কালো মুখোশধারী দূবৃর্ত্ত ইসমাইলকে অপহরণ করে নিয়ে যায়।
কক্সবাজার ১৬ এপিবিএন পুলিশের অধিনায়ক হেমায়তুল ইসলাম এই অভিযানের সত্যতা নিশ্চিত করেন।#