উখিয়ায় ২ মোটর সাইকেলে সংঘর্ষের যুবক নিহত ; আহত-১

লেখক: নুরুল করিম রাসেল
প্রকাশ: ৫ years ago

এম,এস রানা : উখিয়ায় দুই মোটর সাইকেলের মর্মান্তিক সংঘর্ষে আহসান উল্লাহ (২০) নামক ১ যুবক নিহত ও অপর ১ যুবক গুরুতর আহত হয়েছে। নিহত আহসান উল্লাহ উখিয়া উপজেলার রাজাপালং ইউনিয়নের তুতুরবিল গ্রামের হাজি জাফর আলমের একমাত্র পুত্র বলে জানা গেছে ঘটনাটি ঘটেছে গত, ১৯ জানুয়ারী কক্সবাজার টেকনাফ মহা সড়কের হিজলিয়া ক্লাব সংলগ্ন এলাকায় ।
প্রতক্ষদর্শী সুত্রে জানা যায় , ১৯ জানুয়ারী অনুমানিক রাত সাড়ে ৮ টার দিকে আহসান উল্লাহ তার নিজস্ব মোটরসাইকেল নিয়ে উত্তর পুকুরিয়া রোড় হতে প্রধান সড়কে উঠার সময় কোটবাজার হতে আসা অপর এক মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষের ঘটনা ঘটে এতে উভয় মোটরসাইকেল আরোহী গুরুতর আহত হয়।স্থানীয়রা তাদের উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাদের চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরন করেন। সেখানে চিকিৎসাধীন অবস্থায় রাত ২,৩০ মিনিটের সময় আহসান উল্লাহ মৃত্যুবরন করেন। আহত অপর মোটরসাইকেল আরোহীর আবস্থাও আশংকাজনক বলে জানা গেছে।