সংবাদ বিজ্ঞপ্তি : টেকনাফে ১৯৭৩ সালে প্রতিষ্ঠিত ঐতিহ্যবাহী নয়াবাজার উচ্চ বিদ্যালয়ের প্রাক্তন ছাত্র পরিষদের নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। এতে বিনা প্রতিদ্বন্দিতায় সভাপতি পদে সাহাব উদ্দিন সিকদার এবং সাধারণ সম্পাদক পদে প্রশান্ত কুমার আচার্য পলাশসহ ১৫সদস্যবিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটি গঠিত হয়েছে।
৬জানুয়ারি (শুক্রবার) বিকাল ৪টায় নয়াবাজার উচ্চ বিদ্যালয়ের প্রাক্তন ছাত্র পরিষদ নির্বাচনের ফলাফল ঘোষণা করেন প্রধান নির্বাচন কমিশনার দিদারুল আলম। এতে বিনা প্রতিদ্বন্দিতায় সভাপতি নির্বাচিত হয়েছেন ২০০০সালের এসএসসি ব্যাচের ছাত্র সাহাব উদ্দিন সিকদার, সহ-সভাপতি নির্বাচিত হয় ২০০৩সালের ব্যাচের ছাত্র মুজিবুর রহমান, সাধারণ সম্পাদক নির্বাচিত হয় ২০০৭সালের এসএসসি ব্যাচের ছাত্র প্রশান্ত কুমার আচার্য পলাশ,যুগ্ম-সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন ২০১১সালের ব্যাচের ছাত্র কামরুল ইসলাম জুয়েল,সাংগঠনিক সম্পাদক নির্বাচিত হয়েছেন ২০০৮সালের ব্যাচের ছাত্র শাহ কুতুব রজবী,অর্থ বিষয়ক সম্পাদক নির্বাচিত হয়েছেন ২০০৫সালের ব্যাচের ছাত্র হারুন অর রশিদ, প্রচার-প্রকাশনা ও তথ্য-যোগাযোগ বিষয়ক সম্পাদক নির্বাচিত হয়েছেন ২০১৫সালের ছাত্র কামাল সরওয়ার মানিক,দপ্তর ও আপ্যায়ন বিষয়ক সম্পাদক নির্বাচিত হয়েছেন ২০১৩সালের ছাত্র দেলোয়ার হোসেন সিকদার, আইন-গবেষণা ও পাঠ্যচক্র বিষয়ক সম্পাদক ২০১৬সালের ছাত্র মোঃ রাশেল, ক্রীড়া-সংস্কৃতি ও শিক্ষা সফর বিষয়ক সম্পাদক নির্বাচিত হয়েছেন ২০১৫ সালের ছাত্র মোঃ আলমগীর, ত্রাণ-সমাজকল্যাণ ও শিক্ষা বৃত্তি বিষয়ক সম্পাদক নির্বাচিত হয়েছেন ২০১৫সালের ছাত্র মোঃ ইব্রাহিম,নির্বাহী সদস্য নির্বাচিত হয়েছেন ২০১৫সালের ছাত্র আবছার উদ্দিন এবং ২০১৮সালের ছাত্র সাইদুল ইসলামসহ ১৫সদস্যবিশিষ্ট নয়াবাজার উচ্চ বিদ্যালয়ের প্রাক্তন ছাত্র পরিষদ গঠিত হয়।
উল্লেখ্য, ২০২০সালে নয়াবাজার উচ্চ বিদ্যালয়ের প্রাক্তন ছাত্র পরিষদ প্রতিষ্ঠিত হয় এবং ২৮৫জন সদস্য-সদস্যা রয়েছে। গত ১৬ডিসেম্বর নির্বাচনের তফসিল ঘোষণা করা হয়। ২০ডিসেম্বর পর্যন্ত নির্বাচনের মনোনয়ন ফরম জমা দেওয়ার শেষ তারিখ ছিল। প্রতি পদে একজনের বেশি প্রার্থী নির্বাচনে অংশ-গ্রহণ না করায় সবাইকে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত ঘোষণা করা হয়।
উপজেলার বিভিন্ন জনপ্রতিনিধি,রাজনৈতিক নেতৃবৃন্দ,বিভিন্ন শ্রেণী-পেশার মানুষ নয়াবাজার উচ্চ বিদ্যালয়ের প্রাক্তন ছাত্র পরিষদের নবনির্বাচিত নেতৃবৃন্দকে অভিনন্দন জানিয়েছেন। ###
