হুমায়ূন রশিদ : কক্সবাজার র্যাব-১৫ এর সদস্যরা টেকনাফে প্রধান সড়কে অভিযান চালিয়ে ইয়াবাসহ নয়াপাড়ার মমতাজ উদ্দিন নামে এক মাদক কারবারীকে আটক করেছে।
সুত্র জানায়, ৩জুন বিকাল ৩টায় কক্সবাজার র্যাব-১৫ এর চৌকষ একটি আভিযানিক দল মাদক ক্রয়-বিক্রয়ের সংবাদ পেয়ে টেকনাফের হোয়াইক্যং বাজারের দক্ষিণ পাশে প্রধান সড়কে অভিযানে যায়। এসময় র্যাবের উপস্থিতি টের পেয়ে পালিয়ে যাওয়ার সময় ধাওয়া করে হোয়াইক্যং নয়াপাড়ার হোছন আলীর পুত্র মমতাজ উদ্দিন (৩৯) কে একটি শপিং ব্যাগসহ আটক করে। পরে স্বাক্ষীদের উপস্থিতিতে ব্যাগটি তল্লাশী করে ৯হাজার ৯শ ৫০পিস ইয়াবা পাওয়া যায়।
কক্সবাজার র্যাব-১৫ এর সহকারী পরিচালক (মিডিয়া) সিনিয়র এএসপি আব্দুল্লাহ মোহাম্মদ শেখ সাদী জানান, এই ব্যাপারে সংশ্লিষ্ট আইনে মামলা দায়েরের পর জব্দকৃত ইয়াবাসহ ধৃত মাদক কারবারীকে টেকনাফ মডেল থানায় সোর্পদ করা হয়েছে। ###
