বার্তা পরিবেশক : আগামী ২১ জানুয়ারী হ্নীলা ফুলের ডেইলবাসীর উদ্যোগে তাফসীরুল কোরআন মাহফিল অনুষ্ঠিত হবে। এতে সকলের প্রতি দ্বীনি দাওয়াত জানানো হয়েছে।
জানা যায়, ২১ জানুয়ারী বাদে জোহর হতে হ্নীলা গুলফরাজ-হাশেম ফাউন্ডেশন সংলগ্ন পূর্ব মাঠে হ্নীলা ফুলের ডেইল বাসীর উদ্যোগে আয়োজিত তাফসীরুল কোরআন মাহফিল সাবেক ইউপির ৩নং ওয়ার্ডের সাবেক মেম্বার ছালেহ আহমদের সভাপতিত্বে অনুষ্ঠিত হবে।
এতে প্রধান ওয়ায়েজ হিসেবে উপস্থিত থাকবেন ঢাকা গাজীপুরের বোর্ড বাজার মারকাযুন নুর মাদ্রাসার নায়েবে মুহতামিম আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন মুফাচ্ছিরে কোরআন ও বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ আল্লামা মুফতি আব্দুল্লাহ সালেহী। প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন হ্নীলা ইউপি চেয়ারম্যান রাশেদ মাহমুদ আলী। বিশেষ ওয়ায়েজ হিসেবে তশরীফ আনবেন কক্সবাজার পোকখালী হোসাইনয়া তা’লিমুল মুসলিমীন মাদ্রাসার নায়েবে মুহতামিম মাওলানা আলমগীর আজিজী, উত্তর ফুলের ডেইল কেন্দ্রীয় জামে মসজিদের পেশ ইমাম মাওলানা ক্বারী জাকের হোসাইন, হ্নীলা পুরান বাজার জামে মসজিদেও ইমাম ও খতিব মাওলানা হামিদ হোসাইনসহ আরো দেশবরেণ্য ওলামায়ে কেরাম ও ইসলামী চিন্তাবিদগণ তাশরীফ আনবেন।
উক্ত তাফসীরুল কোরআন মাহফিলে সবাইকে উপস্থিত থাকার জন্য আয়োজক কমিটির পক্ষ থেকে বিশেষভাবে আমন্ত্রণ জানানো হয়েছে। ##
