হুমায়ুন রশিদ : টেকনাফের হোয়াইক্যংয়ে এক ব্যক্তিকে অপহরণ করেছে দূবৃর্ত্ত চক্র। স্বামীকে উদ্ধারে পুলিশের সহায়তা চেয়ে অভিযোগ দায়ের করেছে স্ত্রী।
জানা যায়, ২১ জানুয়ারী সকাল ১০টায় উপজেলার হোয়াইক্যং ইউনিয়নের মনিরঘোনা মাদ্রাসা হতে বালুখালী পাড়ার মৃত এজাহার মিয়ার পুত্র বশির আহমদকে তুলাতলীর মৃত মনির আহমদের পুত্র আবুল কাশেম (৪০), আবুল হাশেম (৫৫), মোঃ হাছান (৩০), আবুল কাশেমের পুত্র সাইফুল ইসলাম (২৫) ও শহীদুল ইসলাম প্রকাশ সবুজ (২৬) সহ একটি গ্রæপ জোরপূর্বক ধরে গাড়িতে তুলে অজ্ঞাত স্থানে নিয়ে যায়। বশির আহমদকে উদ্ধারের সর্বাতœক চেষ্টা চালিয়ে ব্যর্থ হয় স্বজনেরা। এঘটনার খবর পেয়ে কক্সবাজারে অবস্থানরত অপহৃতের স্ত্রী আজিজা নুর ঘটনাস্থলে এসে পরিস্থিতি পর্যবেক্ষন করেন। শেস পর্যন্ত সে নিজেই বাদী হয়ে স্বামীকে উদ্ধারে উপরোক্ত আসামীদের বিরুদ্ধে একটি অভিযোগ দায়ের করে।
উপরোক্ত অভিযুক্তরা কি কারণে এই ঘটনা ঘটিয়েছে তার কোন ক্লু বের করতে পারছেনা। তবে টেকনাফ মডেল থানার একদল পুলিশ অভিযোগের ভিত্তিতে অপহৃত ব্যক্তিকে উদ্ধার তৎপরতা শুরু করেছে।
