চকরিয়ায় মা-দ-ক মামলার পলাতক আসামি মঈনউদ্দীন র‌্যাবের কব্জায়

লেখক: হুমায়ুন রশিদ
প্রকাশ: ২ years ago

নিজস্ব প্রতিবেদক : চকরিয়া উপজেলার ডুলাহাজারা ইউনিয়নের শাহ-সুজাপুর এলাকায় অভিযানে মাদক ব্যবসায়ী ও মাদক মামলার এজাহারনামীয় পলাতক আসামী মঈনউদ্দীন (৩৭) র‌্যাব-১৫ কর্তৃক গ্রেফতার হয়েছে। শুক্রবার (২০ এপ্রিল) রাত আনুমানিক আড়াইটার দিকে গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার ডুলাহাজারা ইউনিয়নে অভিযান চালিয়ে তাঁকে গ্রেফতার করা হয়েছে। গ্রেফতারকৃত মঈনউদ্দীন উপজেলার ডুলাহাজারা ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের শাহসুজাপুর এলাকার মৃত নুর আহমদ এর ছেলে।

র‌্যাব-১৫, কক্সবাজারের মিডিয়া শাখা থেকে পাঠানো প্রেসবিজ্ঞপ্তিতে অতিরিক্ত পুলিশ সুপার মো আবু সালাম চৌধুরী বলেন, চকরিয়া থানার মামলা নং ৩৬/১১১, তারিখ-২৩/০৩/২০২৪, ধারা-৩৬(১) সারণীর ১০(ক)/৪১/২৬(১), মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন-২০১৮ মোতাবেক ওয়ারেন্টভুক্ত পলাতক আসামী মঈন উদ্দিন দীর্ঘদিন ধরে পলাতক ছিলেন।
বিষয়টি নিশ্চিত হয়ে তাকে গ্রেফতারে র‌্যাব গোয়েন্দা নজরদারী অব্যাহত রাখে। এরই ধারাবাহিকতায় শুক্রবার রাতে র‌্যাবের একটি টিম গোপন সংবাদের ভিত্তিতে চকরিয়া উপজেলার ডুলাহাজারা ইউনিয়নের শাহ-সুজাপুর এলাকায় আত্মগোপনে অবস্থানকালে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করতে সক্ষম হয়েছেন।

তিনি বলেন, গ্রেফতারকৃত আসামিকে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য চকরিয়া থানায় হস্তান্তর করা হয়েছে। ##