কাইছার পারভেজ চৌধুরী, টেকনাফ : শনিবার (১৬ই ফেব্রুয়ারী) সকালে টেকনাফ পাইলট হাই স্কুল মাঠে ১০২জন ইয়াবা ব্যবসায়ী আত্মসমর্পন করেছেন।
এসময় তারা সাড়ে ৩লাখ ইয়াবা ও ৩০টি দেশীয় তৈরী আগ্নেয়াস্ত্র পুলিশের হাতে সোপর্দ করেন।
জানা গেছে চুক্তির শর্ত অনুযায়ী ইয়াবা ব্যবসায়ীরা ইয়াবা ও অস্ত্র দিয়ে আত্মসমর্পন করেন।
