হোয়াইক্যংয়ের এক ই*য়া*বা কারবারীর ১৫বছরের জেল

লেখক: হুমায়ুন রশিদ
প্রকাশ: ৪ years ago

হুমায়ূন রশিদ : কক্সবাজার দায়রা জজ আদালতে ইয়াবা মামলায় টেকনাফের হোয়াইক্যংয়ের এক মাদক কারবারীকে ১৫ বছরের সাজা প্রদান করেছেন। রায়ের পর উক্ত মাদক মামলার আসামীকে কারাগারে প্রেরণ করা হয়েছে।

২৫ আগষ্ট দুপুরের দিকে কক্সবাজার দায়রা জজ আদালতের বিচারক অতিরিক্ত দায়রা জজ আব্দুল্লাহ আল মামুন টেকনাফ মডেল থানার মামলা নং-৪৭,তারিখ-১২/০৬/২০১৭ইং রায় ঘোষণা করেন। এসময় আসামী টেকনাফের হোয়াইক্যং কাঞ্জরপাড়ার মৃত পেঠান আলী বক্সের পুত্র জাফর আলম আদালতে উপস্থিত ছিলেন। মামলা পর্যালোচনা করে ৩০হাজার পিস ইয়াবা পাচার মামলায় তাকে ১৫ বছরের সাজা প্রদান করা হয়। পিপি এডভোকেট ফরিদুল আলম এই তথ্য নিশ্চিত করেন।

উল্লেখ্য,২০১৭সালের ১২ইং জুন সকাল সাড়ে ১০টারদিকে তৎকালীন র‌্যাব-৭ (সিপিসি-২) কক্সবাজার ক্যাম্পের নায়েক সুবেদার জসিম উদ্দিন গোপন সংবাদের ভিত্তিতে হোয়াইক্যং কাঞ্জর পাড়া জনৈক জাহেদের দোকানের সামনে অভিযান চালিয়ে ৩০হাজার পিস ইয়াবাসহ গ্রেফতার করে। এরপর টেকনাফ মডেল থানায় ১৯৯০ সালের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের ১৯(১) ধারায় একটি মাদক মামলা দায়ের করে। মামলাটি দীর্ঘ ৫বছর পর চুড়ান্ত রায়ের দিন ধার্য্য করেন আদালত। এই ধার্য্য দিনে বিজ্ঞ আদালতের বিচারক এই রায় প্রদান করেন। রায়ের পর উপস্থিত আসামীকে কারাগারে প্রেরণ করা হয়েছে।

পিপি এডভোকেট ফরিদুল আলম আরো জানান,দেশ ও সমাজ বিরোধী মাদক এবং সন্ত্রাসী কর্মকান্ডের বিরুদ্ধে সরকার জিরো টলারেন্সনীতি ঘোষণা করেছেন। আমরা চায় প্রত্যেক অপরাধীর উপযুক্ত শাস্তি হোক। এই রায় ঘোষণার পর অন্যান্য অপরাধীরা অপরাধ থেকে দূরে সরে আসবেন বলেও তিনি আশা প্রকাশ করেন। ###