টেকনাফ টুডে রিপোর্ট :
টেকনাফ স্থল বন্দরে গেল অক্টোবর মাসে ১৫ কোটি ৬৪ লাখ৮৩ হাজার টাকা রাজস্ব আয় করেছে। যা লক্ষমাত্রার ৫ কোটি টাকা বেশী আয় করেছে।
টেকনাফ স্থল বন্দর শুল্ক কর্মকর্তা শংকর কুমার দাস জানান, জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) কর্তৃক অক্টোবর মাসে ১০ কোটি ৬২ লাখ টাকা লক্ষ্যমাত্রা নির্ধারন করা হলেও ১৫ কোটি ৬৪ লাখ ৮৩ হাজার টাকা রাজস্ব আদায় হয়েছে। ফলে অতিরিক্ত ৫কোটি ২ লাখ ৮৩ হাজার টাকা রাজস্ব আদায় হয়েছে।
৩২৯টি বিল অব এন্ট্রির বিপরীতে ৪৫ কোটি ৮ লাখ ৯৩ হাজার টাকার পণ্য আমদানী হয়েছে। যার বিপরীতে উক্ত রাজস্ব আদায় হয়।
অপরদিকে ৫৮টি বিল অব এক্সপোটের মাধ্যমে ২ কোটি ২৩ লাখ ৬৭ হাজার টাকার পন্য মিয়ানমারে রপ্তানী হয়েছে।
এছাড়া শাহপরীরদ্বীপ ক্যাডল করিডোরে ২৯ লাখ ৯৫ হাজার টাকা রাজস্ব আয় হয়েছে গবাদি পশু আমদানী খাতে।
করিডোর দিয়ে ৩৮৫৩ টি গরু, ২১৩৭টি মহিষ ও ২টি ছাগল আমদানীর বিপরীতে উক্ত রাজস্ব আয় হয়।
রাজস্ব কর্মকর্তা আরো জানান, আমদানীকারকগন সচেষ্ট থাকায় এবং ব্যবসায়ীক পরিবেশ ভালো থাকায় লক্ষমাত্রার অতিরিক্ত রাজস্ব আয় সম্ভব হয়েছে।
আমদানি পণ্যের মধ্যে উল্লেখযোগ্য হলো আদা, মাছ, চাউল, কাঠ, আঁচার, বরই ও তেতুল।
অপর দিকে রপ্তানীপণ্যের মধ্যে রয়েছে গেঞ্জি, এলোমুনিয়াম, চুল ও স্যানিটারী সামগ্রী।
