হোয়াইক্যংয়ে পল্লী চিকিৎসক, কবিরাজ,বৈদ্য ও ঔষধ বিক্রেতাদের নিয়ে একলাবের ওরিয়েন্টেশন সভা অনুষ্ঠিত

লেখক: হুমায়ুন রশিদ
প্রকাশ: ৩ years ago

বিশেষ প্রতিবেদক : আগামী ২০২৫ সালের মধ্যে টেকনাফকে ম্যালেরিয়ামুক্ত করার লক্ষ্যে বেসরকারী উন্নয়ন সংস্থা একলাবের উদ্যোগে হোয়াইক্যংয়ে পল্লী চিকিৎসক, কবিরাজ,বৈদ্য ও ঔষধ বিক্রেতাদের নিয়ে ওরিয়েন্টেশন সভা অনুষ্ঠিত হয়েছে।

১০ নভেম্বর সকাল ১০টায় হোয়াইক্যং মহেশখালীয়া পাড়া কমিউনিটি ক্লিনিক হলরোমে উপজেলা স্বাস্থ্য বিভাগের সহায়তায় একলাবের উপজেলা ম্যানেজার জিয়াউল হক সরকার এর সঞ্চালনায় এই ওরিয়েন্টশন সভা অনুষ্ঠিত হয়। এতে রিসোর্স পারসন হিসেবে উপস্থিত ছিলেন হ্নীলা উপস্বাস্থ্য কেন্দ্রের মেডিকেল অফিসার ডাঃ শংকর চন্দ্র দেব নাথ। এছাড়া উপস্থিত ছিলেন আরটিএমআই এর পম্পারানী দাশ, সিএইচসিপি মুসা আকবর। এছাড়া হোয়াইক্যং ইউনিয়নের পল্লী চিকিৎসক, কবিরাজ, বৈদ্য ও ঔষধ বিক্রেতাদের অংশ-গ্রহনে ম্যালেরিয়া নির্মুলের লক্ষ্যে জনসচেতনতামূলক ও প্রাথমিক স্বাস্থ্য সেবাদানকারীদের সাথে ম্যালেরিয়া রোগী রেফারেল বিষয়ে বিস্তারিত আলোচনা হয়।

রিসোর্স পারসন এর বক্তব্যে বলেন,বিগত বছরের তুলনায় বর্তমানে ম্যালেরিয়া রোগী অনেক কমে আসছে,সকলের আন্তরিক সহযোগীতায় টেকনাফে ২০২৫ সালের মধ্যে ম্যালেরিয়া নির্মুল করা সম্ভব। এই লক্ষ্য অর্জনে স্বাস্থ্য বিভাগ সংশ্লিষ্ট দপ্তরের সাথে সংশ্লিষ।টদের আন্তরিকতার সাথে এগিয়ে আসতে হবে।