টেকনাফে পুকুরে ডুবে শিশুর মৃত্যু

লেখক: নুরুল করিম রাসেল
প্রকাশ: ৯ years ago

টেকনাফ প্রতিনিধি।
টেকনাফে পৌরসভার চৌধুরী পুকুর থেকে এক শিশুর মৃতদেহ উদ্ধারের খবর পাওয়া গেছে। সে উপজেলা এলাকার আবদুর রাজ্জাকের পুত্র রবিউল হাসান (১২)।
১২ সেপ্টেম্বর মঙ্গলবার বিকাল পৌনে ৫ টারদিকে ভাসমান শিশুটির লাশ দেখতে পায় স্থানীয়রা। পরে পুলিশকে খবর দিয়ে লাশটি উদ্ধার করা হয়। জানা গেছে, শিশুটি স্থানায় মাছ বাজারে প্রতিদিন পলিথিন শপিং ব্যাগ বিক্রি করতো।
টেকনাফ মডেল থানার কর্তব্যরত কর্মকর্তা লাশ উদ্ধারের সত্যতা নিশ্চিত করেন।