হ্নীলায় ইউপি মেম্বারের উপর হামলা

লেখক: নুরুল করিম রাসেল
প্রকাশ: ৬ years ago

বার্তা পরিবেশক : হ্নীলায় কর্মরত অবস্থায় নির্বাচনী ও পূর্ব শত্রæতার জেরধরে বশির মেম্বারের উপর হামলা চালিয়েছে চিহ্নিত দূবৃর্ত্ত চক্র। এই ব্যাপারে থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে এবং আহত মেম্বার চিকিৎসাধীন রয়েছে।

অভিযোগ সুত্র জানায়, ১৮ জানুয়ারী সকাল সাড়ে ১১টায় উপজেলার হ্নীলা ১নং ওয়ার্ডের মেম্বার ও কালা মিয়ার পুত্র বশির আহমদ মৌলভী বাজার উত্তর পাড়া ব্রীজের দক্ষিণ-পূর্ব পাশে ভাড়া বাসা তৈরীর কাজ তদারকির সময় নির্বাচনী এবং স্থানীয় বিরোধের জেরধরে দরবেশ আলীর পুত্র মিছবাহ উদ্দিন সোহেল (৩০), সিরাজুল মোস্তফা (৫০), সিরাজুল আলম সবুজ (৪৮), মৃত কাদির হোছনের পুত্র মোঃ হোসন (৪৫) ও আব্দুল মোনাফের পুত্র আবছার উদ্দিন (৩০) মিলে অতর্কিতভাবে লোহার রড, লাঠি-সোটা নিয়ে হামলা চালিয়ে পিঠ, পা ও শরীরের বিভিন্ন অংশে ফোলা-জখম করে প্রাণ নাশের চেষ্টা চালায়। এ সময় ঐ মেম্বারের হাতে থাকা মোবাইল ও নগদ টাকা ছিনিয়ে নেয়। উপস্থিত লোকজন বশির মেম্বারের উপর হামলার খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে তাকে উদ্ধার করে চিকিৎসার জন্য উপজেলা সদর হাসপাতালে প্রেরণ করে।

হামলার শিকার বশির আহমদ মেম্বার বাদী হয়ে এই ব্যাপারে উপরোক্তদের বিরুদ্ধে টেকনাফ মডেল থানায় লিখিত অভিযোগ দায়ের করা হলে এসআই সাব্বির আহমদ ঘটনাস্থল পরিদর্শন করেছেন।

এই ব্যাপারে এসআই সাব্বির আহমদ জানান, ইউপি মেম্বারের উপর হামলার ঘটনায় অভিযোগ দায়ের করা হয়েছে। আহত মেম্বার চিকিৎসাধীন রয়েছেন। আসামীদের আটকের চেষ্টা চলছে। ###