হিমছড়ি সৈকতে আরো একটি মৃত তিমি ভেসে এসেছে

লেখক: নুরুল করিম রাসেল
প্রকাশ: ৫ years ago

কক্সবাজার প্রতিনিধি :
কক্সবাজারের হিমছড়ি সৈকতে আরো একটি মৃত তিমি ভেসে এসেছে। রবিবার বিকালে জোয়ারের সাথে তিমিটি ভেসে আসে।

খবর পেয়ে রামু উপজেলা নির্বাহী কর্মকর্তা প্রনয় চাকমা ঘটনাস্থলে পরিদর্শন করেন।

তিনি জানান, তিমিটির লেজের দিকের অংশটি বিচ্ছিন্ন অবস্থায় ভেসে এসেছে। ধারনা করা হচ্ছে েএটি অন্তত এক মাস আগে মারা গিয়ে থাকতে পারে। মৃত তিমির দূগন্ধে পরিবেশ ভারী হয়ে এসেছে।

তিমিটিতে মাটি চাপা দেয়ার ব্যবস্থা নেয়া হচ্ছে বলে জানান তিনি।

এনিয়ে কক্সবাজার সৈকতের হীমছড়ি পয়েন্টে তিনটি মৃত তিমি ভেসে এলো। এর আগে গত ৯ ও ১০ এপ্রিল পরপর দুইদিন দুটো তিমি ভেসে এসেছিল।