টেকনাফে সাংবাদিক ও আওয়ামী লীগ নেতা নজির আহমদ সীমান্তের জানাজা সম্পন্ন

লেখক: নুরুল করিম রাসেল
প্রকাশ: ৫ years ago

সাদ্দাম হোসাইন : টেকনাফে সাংবাদিক ও আওয়ামী লীগ নেতা নজির আহমদ সীমান্তের নামাজে জানাজা শেষে দাফন করা হয়েছে।

২রা নভেম্বর (মঙ্গলবার) সকাল ১০টায় টেকনাফ সাবরাং উচ্চ বিদ্যালয় মাঠে লেজিরপাড়ার বাসিন্দা মৃত আশরাফ আলী ওরফে আশুর ৪র্থপুত্র, সাবেক গাজী টেলিভিশন ও দৈনিক সমকালে টেকনাফ প্রতিনিধি, উপজেলা আওয়ামী লীগের স্বাস্থ্য ও জনসংখ্যা বিষয়ক সম্পাদক নজির আহমদ সীমান্তের জানাজা পূর্ব আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে মরহুমের জীবনী নিয়ে স্মৃতিচারণমূলক বক্তব্য রাখেন সাবেক সাংসদ আলহাজ¦ আব্দুর রহমান বদি,টেকনাফ উপজেলা পরিষদ চেয়ারম্যান নুরুল আলম, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আলহাজ¦ নুরুল বশর,টেকনাফ পৌর আওয়ামী লীগের সভাপতি ও প্রেসক্লাবের সাবেক সভাপতি সাংবাদিক জাবেদ ইকবাল চৌধুরী,উপজেলা আওয়ামী লীগের যুগ্নসাধারণ সম্পাদক মাহবুব মোরশেদ, সাবরাং ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আবুল কালাম আজাদ, সাবরাং ইউপি চেয়ারম্যান নুর হোসেন প্রমুখ। এসময় উপস্থিত ছিলেন টেকনাফ প্রেসক্লাবের আহবায়ক আলহাজ¦ মুহাম্মদ ছৈয়দ হোছাইন,বাহারছড়া ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি সাইফুল্লাহ কোম্পানীসহ রাজনৈতিক নেতা,টেকনাফে কর্মরত সাংবাদিক ও গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। জানাজা শেষে তাঁকে স্থানীয় কবর স্থানে চির নিদ্রায় শায়িত করা হয়।
najir 2 scaled TEKNAF TODAY - সীমান্তের সর্বশেষ খবর
উল্লেখ্য, গত ১লা নভেম্বর সকাল সাড়ে ১১টায় চট্টগ্রাম রয়েল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেন। তিনি গত ৩দিন পূর্বে ডায়াবেটিস, প্রেসার, হৃদরোগে আক্রান্ত হয়। টেকনাফে এই রাজনৈতিক নেতা ও সাবেক মিডিয়া কর্মীর মৃত্যুতে শোকের ছায়া বিরাজ করছে। ###