বিজয় দিবস পালন উপলক্ষ্যে টেকনাফ উপজেলা ইসলামী যুব আন্দোলনের প্রস্তুতি সভা অনুষ্ঠিত

লেখক: নুরুল করিম রাসেল
প্রকাশ: ৭ years ago

বার্তা পরিবেশক : মহান বিজয় দিবস উদযাপন উপলক্ষ্যে বাংলাদেশ ইসলামী যুব আন্দোলন টেকনাফ উপজেলা শাখার প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে।
১৩ ডিসেম্বর (শুক্রবার) বাদে জুমা হোয়াইক্যং মনিরঘোনা জামে মসজিদে ইসলামী যুব আন্দোলন টেকনাফ উপজেলা শাখার সভাপতি মৌলানা আব্দুল খালেক জিহাদীর সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। উপজেলা সেক্রেটারী সেলিম পারভেজ বিন সোনালীর পরিচালনায় উক্ত সভায় উপস্থিত ছিলেন উপজেলা সাংগঠনিক সম্পাদক মুফতি জসিম উদ্দিন,দপ্তর সম্পাদক জুহুর আলম,প্রকাশনা সম্পাদক জাহেদ আলম,বিজ্ঞান ও প্রযুক্তি সম্পাদক মোহাম্মদ ইউনুছ, সংখ্যালঘু সম্পাদক নুরুল কবির,অর্থ সম্পাদক আব্দুল গফুর, সদস্য নুর মোহাম্মদ লালু, সিকদার প্রমুখ উপস্থিত ছিলেন। উক্ত সভায় আসন্ন ১৬ডিসেম্বর মহান বিজয় দিবস পালনের জন্য বিজয় দিবসের দিন সকালে দোয়া মাহফিল, বিকালে আলোচনা এবং শহীদের আত্নার মাগফেরাত কামনা করে বিশেষ মোনাজাত করা হবে। উক্ত অনুষ্ঠানে ইসলামী যুব আন্দোলন টেকনাফ উপজেলা শাখার সর্বস্তরের নেতাকর্মীদের উপস্থিত থাকার জন্য সংগঠনের পক্ষ থেকে বিশেষ আহবান জানানো হয়েছে। #