আব্দুল্লাহ সানি, সাবরাং :
টেকনাফের সাবরাং ৪নং ওয়ার্ডের পানছড়ি পাড়া গ্রাম থেকে অভিনব কায়দায় ঘর থেকে মোটরসাইকেল চুরি হওয়ার খবর পাওয়া গেছে।
গত ২৯ এপ্রিল সোমবার গভীর রাত্রে সাবরাং পানছড়ি পাড়ায় বসত বাড়ি হতে চুরির এ ঘটনাটি ঘটেছে।
মোটর সাইকেলটির মালিক টেকনাফ ডিগ্রী কলেজের ছাত্র মোহাম্মদ জাহাঙ্গীর আলম জানান, আমার শখের মোটর সাইকেলটি নিজ বাড়িতে রাখার পর্যাপ্ত জায়গা না থাকায় প্রতিবেশী আত্মীয় মোহাম্মদুল্লাহর বাড়িতে রাতে মোটর সাইকেলটি রাখতাম।
ঘটনার দিনও YAMAHA – FZ কালো রঙের বাইকটি রাখি, যার নাম্বার- (চট্টমেট্টো-ল-১৩-৬৫৯৪) এবং সেসিস নাম্বার MEIRC4423JO152501. এবং ইঞ্জিন নাম্বার G3J3E0243048. মোটর সাইকেলটি সেখানে ছিল।
গত সোমবার রাত ২টার দিকে যখন সবাই ঘুমে আচ্ছন্ন তখন কে বা কারা এসে তালা খুলে অভিনব কৌশলে সেখান থেকে আমার মোটরসাইকেলটি নিয়ে পালিয়ে যায়।
সকালে উঠে ঘরের লোকজন গাড়িটি চুরি যাওয়ার বিষয়টি জানতে পারেন। পরে ঘটনাটি আমাকে অবহিত করলে আমি ও আমার পরিবার অনেক খোঁজ করেও না পেয়ে পরে আমরা টেকনাফ মডেল থানায় একটি জিডি করি।

এব্যাপারে সন্ধানদাতাকে উপযুক্ত পুরস্কার প্রদান করা হবে বলে জানিয়েছেন তিনি।
