টেকনাফে গ্যাস সিলিন্ডারের আগুনে দগ্ধ হয়ে গুরুত্বর আহত-৭

লেখক: নুরুল করিম রাসেল
প্রকাশ: ৯ years ago

মোজাম্মেল হক বাহার, শামলাপুর প্রতিনিধি :
টেকনাফে গ্যাসের আগুনে দগ্ধ হয়ে ৭ জন গুরুত্বর আহত হয়েছে।
৯ জুন শুক্রবার দুপুরে টেকনাফের বাহারছড়া ইউনিয়নের জাহাজপুরা নতুন বাজার এলাকায় একটি খাবার হোটেলে সিলিন্ডারের গ্যাস থেকে অগ্নিকান্ডের এ ঘটনা ঘটে।
আহত ৭জনকে কক্সবাজার সদর হাসপাতালে প্রেরন করা হয়েছে।
জানা যায়, জাহাজপুরা নতুন বাজার এলাকায় জনৈক কায়সার নামের এক ব্যক্তির বন্ধ খাবার হোটেলের সামনে বসে গল্পগুজব করছিল স্থানীয় কয়েক ব্যক্তি।
এসময় দোকানের ভিতর থেকে গ্যাসের গন্ধ বেরোতে থাকলে শাহজাহান ও জাফর নামে দুই সহোদর দোকানে ঢুকে সিলিন্ডারের গ্যাস বন্ধ করার চেষ্টা করে। গ্যাস অফ করতে গিয়ে একপর্যায়ে ভূলে গ্যাসের চুলা অন করার সাথে সাথে ছড়িয়ে পড়া গ্যাস মুহুর্তেই চারিদিকে ছড়িয়ে পড়ে।
এতে দোকানের ভেতর ও সামনে থাকা ব্যক্তিরা অগ্নিদগ্ধ হয়।
আহতরা হচ্ছে জাহাজপুরা এলাকার হেদায়েতুর রহমানের পুত্র সৈয়দ নুর (৩২), লাল মিয়ার ছেলে নুরুল আলম(৩৫), এরশাদুর রহমানের ছেলে আহমদ উল্লাহ ( ৩২), আব্দুল মজিদের ছেলে সৈয়দুল ইসলাম (২৮), খাজা শুক্কুরের দুই ছেলে মোঃ শাহজাহান(২৮)জাফর আলম(১৮)।

শেষ খবর পাওয়া পর্যন্ত আহতদের কয়েকজনকে চট্টগ্রামে নিয়ে যাওয়া হচ্ছে বলে জানা গেছে।

রাতে শামলাপুর পুলিশ তদন্ত কেন্দ্র্রের দায়িত্বরত কর্মকর্তা ঘটনাস্থল পরিদর্শন করেছেন বলে জানা গেছে।

স্থানীয়রা জানান, গ্যাস সিলিন্ডারটি বিস্ফোরিত হলে অনেক বেশী হতাহতের ঘটনা ঘটতে পারতো।