টেকনাফ উপজেলার ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠান সাবরাং উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মুফিজ উদ দৌলা মৃত্যুবরন করেছেন
(ইন্না লিল্লাহি ওয়া ইলাইহি রাজেউন)।
তিনি আজ সোমবার ৮ সেপ্টেম্বর বেলা পৌনে দুইটার দিকে উখিয়ার নিজ বাড়িতে মৃত্যুবরন করেন।
হৃদরোগ ও কিডনি জটিলতায় গুরুতর অসুস্থ হয়ে রাজধানীর ইবনে সিনা হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন ।
গতরাতে তিনি বাড়িতে ফেরেন বলে জানা গেছে।
শিক্ষা ক্ষেত্রে উনার অসামান্য অবদানের কথা স্বীকার করেন। দীর্ঘ ৩৫ বছর ধরে তিনি অত্যন্ত সুনামের সাথে সাবরাং উচ্চ বিদ্যালয়ে শিক্ষকতায় জড়িত ছিলেন। পাশাপাশি উনি একজন দক্ষ সংঘটক ছিলেন। উনার চার সন্তানই মেয়ে যারা এখনো বিভিন্ন স্কুল, কলেজে পড়াশোনাধীন।
তার আকস্মিক মৃত্যুতে সহকর্মী শিক্ষক-শিক্ষাথীদের মাঝে শোকের ছায়া নেমে এসেছে।
