ফাইল ছবি
টেকনাফ টুডে ডটকম |
টেকনাফের নাফ নদী সীমান্ত দিয়ে অনুপ্রবেশের সময় আরো ৮৩ জন রোহিঙ্গাকে পুশব্যাক করেছে বিজিবি।এর আগে শুক্রবার রাতে কোস্টগার্ড নাফ নদী থেকে ১২৫ জন কে পুশব্যাক করেছিল। এনিয়ে বিজিবি কোস্টগাড ২০৮ জন রোহিঙ্গাকে পুশব্যাক করলো।
টেকনাফস্থ বিজিবি ২ ব্যাটালিয়ন সূত্রে জানা যায়, দমদমিয়া বিওপি ফাঁড়ীর জওয়ানরা শুক্রবার দিনগত রাত ১টায় অনুপ্রবেশের সময় ৫ জন রোহিঙ্গাকে পুশব্যাক করেছে। এর আগে রাত সাড়ে ১২টার দিকে দমদমিয়া এলাকা দিয়ে অনুপ্রবেশের সময় তাদেরকে আটক করা হয়।
এছাড়া শুক্রবার ভোর রাতে উনচিপ্রাং সীমান্ত দিয়ে ৪১ জন, হ্নীলা সীমান্তে রাতে ১৮ জন ও সকালে আবার ১৮ জন ও দমদমিয়া সীমান্তে অপর ১জনসহ মোট ৭৮ জনকে পুশব্যাক করে বিজিবি জওয়ানরা। এর আগে রাতের বিভিন্ন সময় একই সীমান্ত দিয়ে অনুপ্রবেশের সময় তাদেরকে আটক করেছিল বিজিবি।
বিজিবি ২ ব্যাটালিয়ন অধিনায়ক লে. কর্ণেল আবুজার আল জাহিদ সংবাদের সত্যতা নিশ্চিত করেছেন।
এদিকে কোস্টগার্ড টেকনাফ স্টেশন কমান্ডার লে. নাফিউর রহমান জানান, শুক্রবার দিন গত রাত সাড়ে ১১টার দিকে নাফ নদীর সাবরাং এলাকা দিয়ে অনুপ্রবেশের সময় নারী-শিশুসহ ৭টি নৌকায় ১২৫ জন রোহিঙ্গাকে পুশব্যাক করেছে কোস্টগার্ড।
