সাংবাদিক রাসেল চৌধুরীর পিতা প্রবীণ আওয়ামী লীগ নেতার মৃত্যুতে হ্নীলা ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি মোঃ রফিকের শোক

লেখক: নুরুল করিম রাসেল
প্রকাশ: ৭ years ago

প্রেস বিজ্ঞপ্তি : কক্সবাজার রির্পোটার্স ইউনিটির সভাপতি ও মানবজমিনের কক্সবাজারস্থ স্টাফ রিপোর্টার সাংবাদিক রাসেল চৌধুরীর পিতা,বিশিষ্ট চিত্রশিল্পী ও প্রবীণ আওয়ামী লীগ নেতা ফরিদ আহম্মদ চৌধুরী (৬৩) গত ৪ এপ্রিল বিকাল পৌনে ৫টায় ব্যাংকক এয়ারপোর্ট হয়ে দেশে আসার পথে ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহি…রাজেউন) । তাঁর মৃত্যুতে গভীর শোক প্রকাশ করে শোক-সন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন করেছেন হ্নীলা ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি ও সংবাদকর্মী মোঃ রফিক।

উল্লেখ্য, ফরিদ আহম্মদ চৌধুরী সৎ,নিষ্ঠাবান,বন্ধুবৎসল ও অমায়িক লোক হিসেবে সবার কাছে জনপ্রিয় ছিলেন। স্বখ্যাত চিত্রশিল্পী ফরিদ আহম্মদ চৌধুরী একজন মেধাবী সংগঠক ছিলেন। তিনি অবিভক্ত হলদিয়া ৩নং ওয়ার্ড আওয়ামীলীগের সাধারণ সম্পাদক, ৯নং ওয়ার্ড আওয়ামী লীগের ৩মেয়াদে সভাপতিসহ দীর্ঘ ৩০বছর সাংগঠনিক কর্মকান্ডে সক্রিয় থেকে দায়িত্ব পালন করেন। তিনি উখিয়া কোটবাজার খেলাঘর আসর ও উখিয়া আর্ট ক্লাবের প্রতিষ্ঠাতা সভাপতি। এছাড়াও তিনি বিভিন্ন সামাজিক সংগঠনের সাথে জড়িত ছিলেন। মৃত্যুকালে ফরিদ আহম্মদ চৌধুরী স্ত্রী,৭ছেলে ও ২মেয়ে রেখে যান।

তিনি গুরুতর অসুস্থ হয়ে পড়লে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল,ঢাকা পিজি হাসপাতাল,মহাখালী ক্যান্সার হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন। উন্নত চিকিৎসার জন্য তাকে গত ২৭ এপ্রিল ভারতের দিল্লীর পার্শবর্তী হারিয়ানা প্রদেশের পৃথিবীর অন্যতম বিখ্যাত মেদান্তা হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে বিশেষজ্ঞ চিকিৎসক ডা: অশোক বেদ ও ডা: জয়তির তত্বাবধানে ৫ দিন আইসিইউতে নিবিড় পর্যবেক্ষণে চিকিৎসা দেয়া হয়। সেখানে ডাক্তারেরা পরীক্ষা-নিরীক্ষা ও পর্যবেক্ষণ শেষে তার শারীরিক অবস্থার উন্নতির কোন সম্ভাবনা নেই বলে জানিয়ে দেন।

ফরিদ আহম্মদ চৌধুরীর মেঝছেলে উখিয়া উপজেলা আওয়ামীলীগের প্রচার সম্পাদক সাংবাদিক রাসেল চৌধুরী পরিবারের পক্ষ থেকে মরহুম পিতার আত্মার মাগফেরাতের জন্য সকলের কাছে দোয়া কামনা করেছেন।