হ্নীলা বাজার কর্মচারী ঐক্য পরিষদের বার্ষিক বনভোজন সম্পন্ন

লেখক: নুরুল করিম রাসেল
প্রকাশ: ৭ years ago

বার্তা পরিবেশক : হ্নীলা বাসষ্টেশন বাজার কর্মচারী ঐক্য পরিষদের ৪দিনব্যাপী ট্যুর ও বার্ষিক বনভোজন শান্তিপূর্ণভাবে সম্পন্ন হয়েছে।

গত ২৮ জানুয়ারী রাত ৮টায় হ্নীলা বাসষ্টেশন হতে বাজার কর্মচারী ঐক্য পরিষদের প্রধান উপদেষ্টা মুহাম্মদ জাহাঙ্গীর আলম, সভাপতি মোহাম্মদ রফিক, সাধারণ সম্পাদক মোহাম্মদ তারেক, সাংগঠনিক সম্পাদক কোরবান আলী ও অর্থ সম্পাদক মোহাম্মদ ইসমাঈলের নেতৃত্বে হ্নীলা বাজার কর্মচারী ঐক্য পরিষদের ৮০ জনের একটি বহর ২টি অত্যাধুনিক বাসযোগে সিলেটের পবিত্র নগরী হযরত শাহ জালাল ও শাহ পরান (রাঃ) মাজারে পৌঁছেন। এরপর সম্মিলিতভাবে মাজার জেয়ারতের পর বার্ষিক বনভোজন ও ট্যুরের শুভ সুচনা করেন।

সিলেট ২দিনব্যাপী অবস্থান করে জাতীয় ঈদগাহ ময়দান, চা বাগান, ভারত সীমান্তের জিরো পয়েন্ট, বালিয়াড়ি, সাদা পাথরসহ দর্শনীয় স্থাপন সমুহ পরিদর্শন করে আনন্দ উপভোগ করেন।

সিলেটের প্রাকৃতিক সৌন্দর্য্য উপভোগ শেষে মাওয়া ঘাটের মোল্লা রেস্টুরেন্টের ঐতিহ্যবাহী ইলিশ ও চিংড়ির স্বাদ গ্রহণের পর দেশের ঐতিহাসিক নির্মাণাধীন বঙ্গবন্ধু পদ্মা সেতুর কার্য্যক্রম ঘুরে-ফিরে দেখে বিদ্যমান প্রাকৃতিক সৌন্দর্য্য অবলোকন করেন। ফেরার পথে আরিচার ঘাটের দৃষ্টি নন্দন আরিচা শীপ ঘাট দর্শনের পর নির্বাচনী জটিলতার কারণে রাজধানী ঢাকার সৌন্দর্য্য এবং আধুনিক উন্নয়ন কর্মকান্ড উপভোগ করতে পারেনি।

ফেরার পথে কুমিল্লা ময়নামতি ক্যান্টমেন্টে যাত্রা বিরতির করে দর্শনীয় এলাকা ঘুরে-ফিরে দেখার পর রাতের ভোজ শেষে টেকনাফের উদ্দেশ্যে যাত্রা করে। মহান আল্লাহর অশেষ রহমতে গত ১লা ফেব্রুয়ারী সকালে হ্নীলা বাজার কর্মচারী ঐক্য পরিষদের সবাই সুস্থ এবং শান্তিপূর্ণভাবে এলাকায় ফিরে আসার মাধ্যমে বার্ষিক ট্যুর ও বনভোজনের সমাপ্তি ঘটে। ###