বিশেষ প্রতিবেদক : হ্নীলা রঙ্গিখালীতে প্রকাশ্য দিবালোকে প্রতিপক্ষের পাহাড়ি স্বশস্ত্র সন্ত্রাসী গ্রুপ অপহরণের পর নৃশংসভাবে গুলি করে খুন করা জসিমের মৃতদেহ পোস্ট মর্টেম শেষে বাড়িতে এনে দাফন করা হয়েছে। এই ন্যাক্কারজনক ঘটনায় জড়িতদের বিরুদ্ধে মামলা দায়েরের প্রক্রিয়া চলছে।
জানা যায়, ২৪জুন (বুধবার) দুপুরে হ্নীলা রঙ্গিখালীতে প্রতিপক্ষ গ্রুপের স্বশস্ত্র সদস্যরা পাহাড়ি ঘোনা এলাকা হতে স্থানীয় গুরা মিয়ার ৫মপুত্র জসিম উদ্দিন (২৮) কে অপহরণ করে নিয়ে গভীর পাহাড়ে গুলিবর্ষণ করে খুন করা জসিমের মৃতদেহ পোস্টমর্টেম শেষে বাড়িতে আনা হয়। বিকাল ৫.২০টায় স্থানীয় গোরস্থানে জানাজা শেষে দাফন করা হয়েছে। এই নৃশংস ঘটনায় জড়িতদের বিরুদ্ধে একটি হত্যা মামলা দায়েরের প্রক্রিয়া চলছে।
স্থানীয়রা জানান, গত ২৩জুন সকালে হ্নীলা রঙ্গিখালীর মরহুম শফিক মেম্বার গ্রুপের সদস্য গুরা মিয়ার পুত্র জসিম উদ্দিন (২৮) পাহাড়ে নিজ জমিতে কাজ করার জন্য শ্রমিক নিয়ে যাওয়ার পথেই দীর্ঘদিনের প্রতিপক্ষ ভোলাইয়া বৈদ্য গ্রুপের একটি স্বশস্ত্র গ্রæপ তাকে বেঁধে নিয়ে ধইল্যার ঝিরি এলাকায় নৃশংসভাবে খুন করে বলে ফেলে রাখে। খবর পেয়ে পুলিশী সহায়তায় রাত সোয়া ৮টারদিকে মৃতদেহ উদ্ধার করে পোস্ট মর্টেমের জন্য টেকনাফ মডেল থানা পুলিশ নিয়ে যায়।
এদিকে নিহত জসিম ১২ ভাইয়ের মধ্যে ৫ম সন্তান এবং তার সংসারে দুই মেয়ে আর দুই ছেলেসহ স্ত্রী, মা-বাবা, ভাই-বোন ও স্বজনদের কান্নায় আকাশ ভারী হয়ে শোকাহত পরিবেশ সৃষ্টি হয়েছে। ###
