রোহিঙ্গা সংকট মোকাবেলায় বাংলাদেশের পাশে রয়েছে তুরস্ক

লেখক: নুরুল করিম রাসেল
প্রকাশ: ৪ years ago

কক্সবাজার প্রতিনিধি।
“রোহিঙ্গা সংকট মোকাবেলায় বাংলাদেশ একা নয় তুরস্ক পাশে আছে বলে মন্তব্য করেছেন ১ দিনের সফরে আসা তুরস্কের স্বরাষ্ট্রমন্ত্রী সোলাইমান সয়লু। তিনি শনিবার সকালে বালুখালী ৯ নং রোহিঙ্গা ক্যাম্পে গেলো বছরের ২২ মার্চের অগ্নিকান্ডে পুড়ে যাওয়া তার্কিশ সরকারি সংস্থা আফাদ পরিচালিত ৫০ শয্যার ফিল্ড হাসপাতালের উদ্বোধনী অনুষ্ঠানে একথা বলেন।

এসময় তিনি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মজিবুর রহমান ও প্রধানমন্ত্রীর প্রসংশা করেন। প্রধানমন্ত্রী’কে রোহিঙ্গাদের আশ্রয় দেওয়ার জন্য মাদার অব হিউমিনিটি বলে উল্লেখ করেন।

তিনি রোহিঙ্গা ক্যাম্পের সার্বিক ব্যবস্থাপনা এবং নিরাপত্তা ব্যবস্থার ভূয়সী প্রসংশা করেন।

অনুষ্ঠানে বাংলাদেশের দূর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ প্রতিমন্ত্রী ডাঃ মোঃ এনামুর রহমান বক্তব্য রাখেন। প্রতিমন্ত্রী বাংলাদেশে রোহিঙ্গা ক্যাম্পে তুরষ্কের সহযোগীতা মূলক কর্মকান্ডের জন্য ধন্যবাদ জানান। দুই দেশের মধ্যে চমৎকার সম্পর্ক বিদ্যমান রয়েছে বলে উল্লেখ করেন।
WhatsApp Image 2022 01 08 at 1.24.22 AM 1 TEKNAF TODAY - সীমান্তের সর্বশেষ খবর
পরে তুরস্কের স্বরাষ্ট্রমন্ত্রী একই এলাকায় অগ্নিকান্ডে আশ্রয়হারা রোহিঙ্গাদের জন্যে নির্মানাধীন অস্থায়ী আশ্রয় কেন্দ্র পরিদর্শন করেন।
এসময় তিনি রোহিঙ্গা যুবকদের সাথে কিছুটা সময় খেলায় মাতেন, আর বিভিন্ন বয়সের মানুষের সাথে কথা বলেন।

পরে দুপুরে তিনি ১৭ নং রোহিঙ্গা ক্যাম্পে তুর্কি রেড ক্রিসেন্টের স্বাস্থ্য সেবা কার্যক্রম এবং তুরস্কের দিয়ানাত ফাউন্ডেশন পরিচালিত রোহিঙ্গা দ্বারা সাবান তৈরীর কারখানা সহ তার্কিশ প্রতিষ্ঠানগুলো পরিদর্শন করেন। এসময় রোহিঙ্গা শিশুরা তাকে বাংলাদেশ ও তুরস্কের পতাকা নেড়ে স্বাগত জানান। এসময় তিনি রোহিঙ্গা শিশুদের সাথে কথা বলেন। তাদের নাম জানতে চান।
WhatsApp Image 2022 01 08 at 1.26.43 AM TEKNAF TODAY - সীমান্তের সর্বশেষ খবর

তুরস্কের স্বরাষ্ট্র মন্ত্রনালয়ের ভাইস মিনিস্টার ইসমাইল ছাতাকলু,স্বাস্থ্য মন্ত্রনালয়ের ভাইস মিনিস্টার খালিল বল দামির,তুরস্কের দুজন সাংসদ, বাংলাদেশে নিযুক্ত তুরস্কের রাষ্ট্রদূত মোস্তফা ওসমান তুরান,চট্টগ্রামের বিভাগীয় কমিশনার কামরুল হাসান, ডিআইজি আনোয়ার হোসেন, শরণার্থী ত্রাণ ও প্রত্যাবাসন কমিশনার শাহ রেজওয়ান হায়াত, জেলা প্রশাসক মামুনুর রশীদ, পুলিশ সুপার হাসানুজ্জামানসহ পদস্থ কর্মকর্তারা এসময় উপস্থিত ছিলেন।
WhatsApp Image 2022 01 08 at 1.26.44 AM 1 TEKNAF TODAY - সীমান্তের সর্বশেষ খবর
বেলা পৌনে তিনটার দিকে তিনি কক্সবাজার ত্যাগ করেন।

এর আগে শনিবার (০৮ জানুয়ারি) সকাল ৮টায় বিশেষ বিমানযোগে তুরস্কের ইস্তাম্বুল থেকে সরাসরি কক্সবাজার আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছান তিনি। কক্সবাজার বিমানবন্দরে তুরস্কের স্বরাষ্ট্রমন্ত্রীকে অভ্যর্থনা জানান দূর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ প্রতিমন্ত্রী ডা. মো. এনামুর রহমান এমপি।
WhatsApp Image 2022 01 08 at 1.26.44 AM TEKNAF TODAY - সীমান্তের সর্বশেষ খবর
এসময় কক্সবাজারের জেলা প্রশাসক মো. মামুনুর রশীদ, পুলিশ সুপার মো. হাসানুজ্জামান এবং তুরস্ক দূতাবাসের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

তুরস্কের স্বরাষ্ট্রমন্ত্রী সোলাইমান সয়লুর নেতৃত্বে সফরে ছিলেন ২০ সদস্যের প্রতিনিধি দল।