সংবাদ সম্মেলনে ভূক্তভোগী পরিবার ইয়াবা-অস্ত্র দিয়ে ফাঁসানোর হুমকি : পুলিশের নাম ভাঙ্গিয়ে চাঁদাদাবী

লেখক: নুরুল করিম রাসেল
প্রকাশ: ৭ years ago

সংবাদ বিজ্ঞপ্তি : টেকনাফ হৃীলার রঙ্গিখালীতে সংঘবদ্ধ সন্ত্রাসি কর্তৃক পুলিশের নাম ভাঙ্গিয়ে পাঁচ লক্ষ টাকা চাঁদাদাবীর অভিযোগ করে সংবাদ সম্মেলন করেছেন ভূক্তভোগী এক কৃষক পরিবার। সংবাদ সম্মেলনে পরিবারের সদস্যরা অভিযোগ করে বলেন, সংঘবদ্ধ চক্র কর্তৃক দাবীকৃত টাকা না দিলে কৃষক আব্দুল্লাহ’র বসত ঘরে ইয়াবা ও অস্ত্র ঢুকিয়ে দিয়ে পুলিশে দেওয়ার হুমকি দেন। এ নিয়ে ভূক্তভোগী পরিবার বর্তমানে চরম নিরাপত্তাহীনতায় আবেগ উৎকন্ঠায় দিনাতিপাত যাপন করছেন। এ সংঘবদ্ধ চাঁদাবাজ চক্রের কবল থেকে রক্ষা পেতে সংশ্লিষ্ট প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেছেন অসহায় কৃষক আব্দুল্লাহ’র ভূক্তভোগী পরিবার। ২৫ নভেম্বর সন্ধ্যায় ইউনিয়নের পশ্চিম গাজী পাড়াস্থ মৃত আবুল হোসেনের পুত্র অসহায় কৃষক আব্দুল্লাহ’র বাড়ীতে এক সংবাদ সম্মেলনে এসব অভিযোগ তুলে ধরেন ভূক্তভোগী পরিবারের সদস্যরা।
পরিবারের সদস্যরা জানিয়েছেন, ক্ষেত-খামার, ধান চাষ ও কৃষি কাজ করে কোন রকম পরিবার পরিজন নিয়ে জীবিকা নির্বাহ করে আসছে কৃষক আব্দুল্লাহ। ফকির মেস্ত্রির সন্ত্রাসি পুত্র এলাকার ত্রাস খ্যাত আবছার উদ্দিন ও সরয়ারের নেতৃত্বে তাদের মামা মমতাজ একই এলাকার মৃত শাসসুল আলমের বখাটে পুত্র হামিদ হোসেন ও আবুল কাশেমের বখাটে পুত্র রফিক তাদের অপরাধ জগতের সদস্য হতে জোর দেয় কৃষক আব্দুল্লাকে। তাদের দেওয়া প্রস্তাবে রাজি না হলে কৃষক আব্দুল্লাকে খুন করার হুমকি, অপহরণ ও মোটা অংকের টাকা চাঁদাদাবী করে বসে। তারই ধারাবাহিকতায় সম্প্রতি সময়ে প্রকাশ্য পুলিশের নাম ভাঙ্গিয়ে পাঁচ লক্ষ টাকা চাঁদাদাবী করে উক্ত চক্র। এমতবস্থায় নিরুপায় হয়ে সাংবাদিক ভাইদের কাছে আশ্রয় চেয়ে সংবাদ মাধ্যমে সংঘবদ্ধ চক্রের মুখোশ তোলে ধরতে সবিনয় অনুরোধ জানাচ্ছি। পাশাপাশি প্রশাসনের সু-দৃষ্টি কামনা করছি।