নাফ নদী হতে উদ্ধার ২ মৃতদেহের পরিচয় মিলেছে

লেখক: নুরুল করিম রাসেল
প্রকাশ: ৮ years ago

গিয়াস উদ্দিন ভুলু, টেকনাফ :
নাফ নদী হতে উদ্ধার ২ মৃতদেহের পরিচয় মিলেছে । এরা হচ্ছে
সওয়ার আবছার(১৬)
পিতা আব্দুল হক।
মাতা ছবুরা খাতুন।
উখিয়া মনখালী ৯নং ওায়র্ড বাঘগুনা পাড়া। ও
ছৈয়দুল ইসলাম(১৫),
পিতা মৃত আব্দুস ছালাম,
মাতা তাহেরা বেগম,
শাপলা পুর পুর্ব আছার বনিয়া,
পিতা মাতা দুই জন রোহিঙ্গা দীর্ঘ ১৭ বছর আগে তারা এসেছিল ছেলেটির জন্ম অত্র এলাকায়।
নিহত দুই কিশোরের মা জানান, গতকাল থেকে তারা নিখোঁজ ছিল।
হত্যাকান্ডের সাথে জড়িত সন্ধিগ্ধদের ব্যাপারে তারা পুলিশকে তথ্য দিয়েছে বলে জানা গেছে। এব্যাপারে হত্যাকারীদের গ্রেফতারে পুলিশ কাজ করছে বলে জানা গেছে।

এর আগে জালিয়ার দ্বীপ সংলগ্ন নাফ নদী হতে দুটি লাশ উদ্ধার করেছে পুলিশ।

বৃহস্পতিবার সকাল ১০টার দিকে খবর পেয়ে টেকনাফ থানা পুলিশের পরিদর্শক (তদন্ত) এবিএম এস দোহা’র নেতৃত্বে সঙ্গীয় ফোর্স লাশ দুটি উদ্ধার করেন।

উদ্ধারের সময় দুই জনের মুখ বাঁধা ও মৃতদেহের নাক মুখ রক্তাক্ত অবস্থায় ছিল।

টেকনাফ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা রনজিত কুমার বড়ুয়া জানান, এ ব্যাপারে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহন করা হচ্ছে।