শামীম ইকবাল চৌধুরী নাইক্ষ্যংছড়ি : বান্দরবানের নাইক্ষ্যংছড়ি উপজেলার তুমব্রæ সীমান্তের নো-ম্যান্স ল্যান্ডে আশ্রয় নেয়া সাড়ে ৬ হাজার রোহিঙ্গাদের দ্রæত ফেরত নিবে মিয়ানমার। গত মঙ্গলবার মিয়ানমার সীমান্তে বাংলাদেশ ও মিয়ানমারের যৌথ ওয়ার্কিং কমিটির বৈঠকে এই সিদ্ধান্ত হয় বলে জানিয়েছেন বাংলাদেশের ১২ সদস্যের প্রতিনিধি দলের প্রধান চট্টগ্রামের বিভাগীয় কমিশনার আবদুল মান্নান।
এদিন বেলা ১১ টা থেকে দুপুর আড়াইটা পর্যন্ত ঘুমধুম সীমান্তের পাশে মিয়ানমারের অভ্যন্তরে ডেকুবনিয়ায় এই মিটিং অনুষ্ঠিত হয়।সভায় বাংলাদেশ প্রতিনিধি দলে আরো উপস্থিত ছিলেন রোহিঙ্গা ত্রাণ শরণার্থী ও প্রত্যাবাসন কমিশনার মো. আবুল কালাম, কক্সবাজার জেলা প্রশাসক মো. আলী হোসেন, বান্দরবান জেলা প্রশাসক দীলিপ কুমার বনিক, কক্সবাজারের পুলিশ সুপার ড. ইকবাল হোসেনসহ বিজিবি ও পুলিশের উচ্চ পর্যায়ের কর্মকর্তারা।
উল্লেখ্য, গত বছরের আগস্টের শেষ দিকে মিয়ানমার সেনাবাহিনী রাখাইন রাজ্যে রোহিঙ্গা মুসলিমদের ওপর জাতিগত নিধন চালায়। এ সময় প্রাণ বাঁচাতে রোহিঙ্গারা বাংলাদেশে আশ্রয় নিতে থাকে। ইতোমধ্যে ৭ লাখের বেশি রোহিঙ্গা কক্সবাজারের বিভিন্ন শরণার্থী ক্যাম্পে অবস্থান নিয়েছে। এদের মধ্যে তুমব্রæ নো ম্যান্স ল্যান্ডে অবস্থান নিয়েছে অন্তত সাড়ে ৬ হাজার রোহিঙ্গা।
এসব রোহিঙ্গাদের প্রত্যাবাসনে মিয়ানমারের সঙ্গে গত বছরের ২৪ নভেম্বর বাংলাদেশ দ্বি-পাক্ষিক চুক্তি করে বাংলাদেশ। চুক্তিতে দুই মাসের মাথায় প্রত্যাবাসন শুরু হওয়ার কথা থাকলেও এখন পর্যন্ত কোনো রোহিঙ্গা নিজ দেশে ফেরত যেতে পারেননি।
