শাহপরী দ্বীপে কোস্টগার্ডের অভিযানে দেশীয় অস্ত্র জব্দ

লেখক: নুরুল করিম রাসেল
প্রকাশ: ৩ years ago

সংবাদ বিজ্ঞপ্তি |
কোস্টগার্ড সদস্যরা টেকনাফের শাহপরীরদ্বীপে একটি বসতবাড়ীতে অভিযান চালিয়ে দা-চুরিসহ দেশীয় অস্ত্র উদ্ধার করেছে।
এসময় বাড়ির মালিক পালিয়ে যাওয়ায় তাকে আটক করা সম্ভব হয়নি।

সোমবার (২ জনুয়ারি) সকাল ৯টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে বাংলাদেশ কোস্টগার্ড পূর্ব জোন অধিনস্থ বিসিজি স্টেশন শাহপুরী কর্তৃক টেকনাফ থানাধীন শাহপরী দ্বীপের বাজারপাড়া এলাকায় মৃত আহমদ হোসেনের ছেলে সৈয়দ হোসেনের বাড়িতে বিশেষ অভিযান পরিচালনা করে।

এসময় বাড়িতে তল্লাশি চালিয়ে অভিনব কায়দায় লুকানো অবস্থায় দেশীয় অস্ত্র (রামদা) তিনটি, ছুরি তিনটি এবং একটি ওয়াকিটকি সাদৃশ্য আকৃতির মোবাইল ফোন জব্দ করা হয়।

অভিযান চলাকালীন সময় বাড়ির মালিক কোস্টগার্ডের উপস্থিতি বুঝতে পেরে পালিয়ে যায় বলে কাউকে আটক করা সম্ভব হয়নি।

জব্দকৃত দেশীয় অস্ত্রগুলো পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য টেকনাফ মডেল থানায় হস্তান্তর করা হয়।

  • কোস্টগার্ড
  • টেকনাফ
  • দেশীয় অস্ত্র
  • শাহপরীরদ্বীপ