হুমায়ূন রশিদ : অন্যান্য বারের ন্যায় এবারো টেকনাফ উপজেলায় ১৮টি প্রতিষ্ঠানের ৩টি কেন্দ্রে জেএসসি এবং ১০টি মাদ্রাসার ১টি কেন্দ্রে জেডিসি পরীক্ষা কেন্দ্রে নিবন্ধনকৃত পরীক্ষার্থীদের মধ্যে ৩হাজার ২শ ১২জনের অংশ-গ্রহণের মাধ্যমে শুরু হয়েছে। এতে জেএসসিতে ৪৩জন এবং জেডিসিতে ৪২জন মিলে মোট ৮৫জন পরীক্ষার্থী অনুপস্থিত রয়েছে।
জানা যায়, টেকনাফ পাইলট উচ্চ বিদ্যালয় ১নং জেএসসি কেন্দ্র হোয়াইক্যং আলহাজ্ব আলী-আছিয়া স্কুল এন্ড কলেজ, টেকনাফ এজাহার গার্লস হাইস্কুল, শাহপরীরদ্বীপ হাজী বশির আহমদ হাইস্কুল, নয়াবাজার হাইস্কুল, নয়াপাড়া হাজী নবী হোসেন হাইস্কুল, লম্বরী মলকাবানু হাইস্কুল বিজিবি পাবলিক স্কুলের ৯শ ৬৬জন পরীক্ষার্থীদের মধ্যে ৯শ ৪৯জন পরীক্ষার্থী অংশ নেয়। অনুপস্থিত ছিল ১৭জন।
টেকনাফ এজাহার গার্লস হাইস্কুল ২নং জেএসসি কেন্দ্র টেকনাফ পাইলট হাইস্কুল, মারিশবনিয়া হাইস্কুল, সাবরাং হাইস্কুল, সেন্টমার্টিনদ্বীপ বিএন ইসলামিক হাইস্কুল, পল্লানপাড়া সরকারী প্রাথমিক বিদ্যালয়, লেদা জুনিয়র হাইস্কুল ও পল্লান পাড়া সরকারী প্রাইমারি স্কুলের ৮শ ৯জন পরীক্ষার্থীদের মধ্যে ৭শ ৭৩জন পরীক্ষার্থী অংশ নেন। অনুপস্থিত ছিল ২৬জন।
হোয়াইক্যং আলহাজ্ব আলী-আছিয়া মাধ্যমিক বিদ্যালয় ৩নং জেএসসি কেন্দ্র হ্নীলা উচ্চ বিদ্যালয়, হ্নীলা গার্লস হাইস্কুল,নাইক্ষংখালী জুনিয়র হাইস্কুল,কাঞ্জরপাড়া হাইস্কুল,শামলাপুর হাইস্কুলের ৭শ ২জন পরীক্ষার্থীদের মধ্যে ৬শ ৯২জন পরীক্ষার্থী অংশ নেয়। অনুপস্থিত ছিলেন ১০জন।
উপজেলার একটি মাত্র জেডিসি মাদরাসা কেন্দ্র হ্নীলা রঙ্গীখালী দারুল উলুম ফাজিল মাদরাসা কেন্দ্রে উপজেলার মাধ্যমিক স্তরের ১০টি মাদরাসার ৮শ ২০জন পরীক্ষার্থীদের মধ্যে ৭শ ৭৮জন পরীক্ষার্থী অংশ নেয়। অনুপস্থিত ছিলেন ৪২জন।
এই পরীক্ষা গ্রহণের জন্য উপজেলা প্রশাসনের যাবতীয় প্রস্তুতি থাকায় কোন ধরনের অপ্রীতিকর ঘটনা এবং বহিস্কৃত হওয়ার ঘটনা ঘটেনি বলে উপজেলা একাডেমিক সুপার ভাইজার নুরুল আবছার এসব তথ্য নিশ্চিত করেন। ###
