টেকনাফে ৫০হাজার ই*য়া*বা*সহ আটক-২ ; পলাতক-২

লেখক: হুমায়ুন রশিদ
প্রকাশ: ৩ years ago

হুমায়ূন রশিদ : টেকনাফে র‌্যাব-১৫ এর সদস্যরা অভিযান চালিয়ে ৫০হাজার ইয়াবাসহ দুইজন মাদক কারবারীকে গ্রেফতার করেছে। এই ঘটনায় আরো দুই মাদক কারবারীকে পলাতক আসামী করে মামলা দায়ের করা হয়েছে।

সুত্র জানায়,গত ১২ সেপ্টেম্বর সকাল সাড়ে ৬টারদিকে কক্সবাজার র‌্যাব-১৫ এর (সিপিসি-২) হোয়াইক্যং ক্যাম্পের চৌকস একটি আভিযানিক দল টেকনাফ পৌরসভার দক্ষিণ জালিয়াপাড়ায় কতিপয় মাদক কারবারী বিপুল পরিমাণ ইয়াবা লেন-দেনের গোপন সংবাদের ভিত্তিতে মাদক বিরোধী বিশেষ অভিযানে যায়। এসময় র‌্যাবের উপস্থিতি টের পেয়ে প্লাস্টিকের বস্তা ফেলে পালিয়ে যাওয়ার সময় ধাওয়া করে স্থানীয় মোঃ ইউনুছের পুত্র সাইফুল ইসলাম (১৯) এবং পৌরসভার চৌধুরী পাড়ার শামসুল আলমের পুত্র রিয়াজ উদ্দিন (১৭) কে গ্রেফতার করে। এসময় আরো ২জন মাদক কারবারী পালিয়ে যেতে সক্ষম হয়। পরে উপস্থিত সাক্ষীদের সম্মুখে আটককৃত ব্যক্তিদ্বয়ের ফেলে যাওয়া বস্তা ও দেহ তল্লাশী করে ৫০হাজার ইয়াবা, ৩টি মোবাইল ফোন এবং ৫টি সীম কার্ড উদ্ধার করা হয়।

কক্সবাজার র‌্যাব-১৫ এর সিনিয়র সহকারী পরিচালক (ল এন্ড মিডিয়া) অতিরিক্ত পুলিশ সুপার মোঃ আবু সালাম চৌধুরী জানান,উদ্ধারকৃত ইয়াবাসহ ধৃত ও পলাতক মাদক কারবারীদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য লিখিত এজাহার দাখিলের পর টেকনাফ মডেল থানায় সোর্পদ করা হয়েছে। ####