আজিজ উল্লাহ : টেকনাফ বাহারছড়া শামলাপুর উচ্চ বিদ্যালয়ে বেসরকারি এনজিও সংস্থা প্ল্যান ইন্টারন্যাশাল বাংলাদেশের সহযোগিতায়-যথাযথ স্বাস্থ্য বিধি ও সামাজিক দূরত্ব বজায় রেখে দরিদ্র ও সুবিধা বঞ্চিত শিক্ষার্থীদের মাঝে বিভিন্ন ধরনের শিক্ষা সামগ্রী বিতরণ করেছে এএইচপি প্রকল্পের মাধ্যমে এফআইভিডিবি(ফ্রেন্ড ইন ভিলেজ ডেভেলপমেন্ট বাংলাদেশ।এসময় ১২০ জন শিক্ষার্থী পায় স্কুল ব্যাগসহ বিভিন্ন ধরনের সামগ্রী।
রবিবার (১৯ জুলাই) সকাল সাড়ে ১০.০০টার দিকে শামলাপুর উচ্চ বিদ্যালয়ের শ্রেণীকক্ষে বিদ্যালয়ের প্রধান শিক্ষক এম এ মনজুর আলমের সভাপতিত্বে শিক্ষা বিতরণ অনুষ্ঠান শুরু হয়।প্রধান অতিথি হিসেবে ছিলেন উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার-আনন্দ ভৌয়মিক।এসময় ১২০ জন দরিদ্র শিক্ষার্থীদের মাঝে
স্কুল ব্যাগ,পানির বোতল,ছাতা,স্কেল,কলম ও টিপিং বক্সসহ মাস্ক বিতরণ করা হয়।এফআইভিডিবি এই এনজিও সংস্থা রোহিঙ্গা শিবিরে কাজ করার পাশাপাশি হোস্টিং কমিউনিটিতে শিশু যৌন নিপীড়ন,শোষণ,বাল্যবিবাহ এবং শিশু পাচার, শিশু শ্রম,মানবাধিকার লঙ্ঘন, শিশুদের মানসিক ও স্বাস্থ্যের ব্যাপারে সচেতনূলক কাজ করতে যাচ্ছে সাথে বিভিন্ন ধরনের আর্থিকসহও করে যাচ্ছেন অসহায় পরিবারের মাঝে।
এতে বক্তব্য রাখেন এএইচপি প্রজেক্ট ম্যানেজার রমজান আলী,এফআইভিডিবি প্রজেক্ট কো-অর্ডিনেটর মোহাম্মদ জিল্লুর রহমান,শুভেচ্ছা বক্তব্য রাখেন সাদুল্লাহ,আসাদুজ্জামান সরকার-প্ল্যান ইন্টারন্যাশনাল,
অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,মোহাম্মদ মামুন-আইওএম কর্মকর্তা,আলমগীর হোসেন- প্ল্যান ইন্টারন্যাশনাল বাংলাদেশ।
প্রধান অতিথির বক্তব্যে উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার আনন্দ ভৌয়মিক উপস্থিত শিক্ষার্থীদের উদ্দেশ্যে বলেন,লকডাউনে সময় নষ্ট না করে পড়াশোনা চালিয়ে যেতে, লকডাউন শেষে সরকার যেকোন সময় বার্ষিক পরীক্ষা অনুষ্ঠিত হতে পারে তাই শিক্ষার্থীদের উচিত সিলেবাস শেষ করে যথাযথভাবে প্রস্তুতি নেওয়া।
