লামার বাজারে মারোত এর মাসিক সভা অনুষ্টিত

লেখক: নুরুল করিম রাসেল
প্রকাশ: ৯ years ago

সংবাদ বিজ্ঞপ্তি :
মানসিক রোগীদের তহবিল( মারোত) লামার বাজার রিজিওন, সেন্টমার্টিন ঘাট রিজিওন এবং বার্মা ট্রানজিট ঘাট রিজিওন এর যৌথমাসিক সভা লামার বাজার রিজিওন এর কাউন্সিলর পল্লী চিকিৎসক বাবু কৃষ্ণ চন্দ্র নাথ এর সভাপতিত্বে বার্মা ট্রানজিট ঘাট চত্বরে অনুষ্টিত হয়। বার্মা ট্রানজিট ঘাট রিজিওন এর কাউন্সিলর জনাব ইয়াকুব আলী সওদাগর এর স্বাগত বক্তব্যের মধ্য দিয়ে শুরু হওয়া অনুষ্টানের প্রধান অতিথি হিসেবে উপস্তিত ছিলেন মারোত কেন্দ্রীয় কমিটির সভাপতি জনাব আবু সুফিয়ান,বিশেষ অতিথি হিসেবে উপস্তিত ছিলেন নয়াপাড়া রিজিওন কাউন্সিলর এবং কেন্দ্রীয় সহসভাপতি বাবু ঝুন্টু বড়ুয়া, মারোত দাতা সদস্য এবং টেকনাফ ফারিয়ার সাবেক সভাপতি রাহিদ আলম, মারোত কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক মেহেদী হাসান, মারোত কেন্দ্রীয় অর্থ সম্পাদক রেজাউল আলম। মারোত সেন্টমার্টিন ঘাট রিজিওন কাউন্সিলর মোবারক হোসেনের সঞ্চালনায় অনুষ্টিত সমাবেশে অন্যান্যের মাঝে বক্তব্য রাখেন রেজা জামান, একরাম উল্লাহ,আমিনুল ইসলাম, মো নাহিদ, রুকন উজ্জামান প্রমুখ। সবায় বক্তাগন রাস্তায় পড়ে থাকা মানসিক রোগীদের অন্ন,বস্ত্র,চিকিৎসা এবং সর্বোপরি তাদের যথাযত আপনজনের কাছে পৌঁছিয়ে দেওয়া সহ বিভিন্ন কল্যানকর কাজ করে যাওয়ার প্রত্যয় ব্যাক্ত করেন। প্রধান অতিথি আবু সুফিয়ান তার বক্তব্যে বলেন ” প্রতিদিন আমাদের ব্যাক্তিগত খরছ থেকে মাত্র দুই টাকা যদি জমা রাখি তবে সম্মিলিত প্রয়াসে রাস্তার ছন্নছড়া মানুষটির একবেলা ভাতের যোগান দেওয়া সম্ভব” সবার সহযোগীতার মাধ্যমে মারোতের কার্যক্রমের অগ্রযাত্রা অব্যাহত রাখার দৃঢ় প্রত্যয় ব্যাক্ত করেন।