টেকনাফে আন্তর্জাতিক জীববৈচিত্র্য দিবস পালিত

লেখক: নুরুল করিম রাসেল
প্রকাশ: ৯ years ago

সংবাদ বিজ্ঞপ্তি :
সারা বিশ্বের ন্যায় টেকনাফেও “জীববৈচিত্র্য ও স্থায়ীত্বশীল পর্যটন” এই প্রতিপাদ্য নিয়ে আন্তর্জাতিক জীববৈচিত্র্য দিবস পালিত হয়েছে। দিবসটি পালনে ২২ মে বিকাল ৩টায় টেকনাফের গর্জন বাগানে বর্নাঢ্য মানব বন্ধন অনুষ্ঠিত হয়। মানব বন্ধনে দিবসের তাৎপর্য সম্মলিত প্লে কার্ড বহন করা হয়। পরে দিবসটির তাৎপর্য তুলে ধরে সংক্ষিপ্ত আলোচনা অনুষ্ঠিত হয়।
শীলখালী সহ-ব্যবস্থাপনা কমিটি ও ইউএসএইড’র ক্লাইমেট রেজিলিয়েন্ট ইকোসিস্টেম্স এ্যান্ড লাইভলিহুডস (ক্রেল) প্রকল্পের যৌথ উদ্যোগে শীলখালী সহ-ব্যবস্থাপনা কমিটির সাবেক সভাপতি জনাব মো: সাইফুল্লাহ্ এর সভাপতিত্বে বর্নাঢ্য মানব বন্ধন ও সংক্ষিপ্ত আলোচনায় প্রধান অতিথি ছিলেন জনাব জসিম উদ্দিন,রেঞ্জ কর্মকর্তা। অতিথি হিসাবে আরও উপস্থিত ছিলেন জনপ্রতিনিধি, বিট কর্মকর্তা সহ বিজিবি প্রতিনিধি। স্বাগত বক্তব্য রাখেন ক্রেল প্রকল্পের সাইট অফিসার জনাব খান মুহাম্মদ মুজাহীদ ইবনে হাবীব। তিনি ক্রেল প্রকল্পের পক্ষ থেকে সকলকে এই দিবসের গুরুত্ব উপলব্ধ করে উপস্থিত হওয়ার জন্য ধন্যবাদ জানান।
প্রতিপাদ্য বিষয় উপর বক্তব্য রাখেন ক্রেল প্রকল্পের এনআরএম ফেসিলিটের জনাব সিরাজুম মনির।