রোহিঙ্গা ক্যাম্পে মাদক বিরোধী অভিযানে গুলিবিদ্ধ র‌্যাব এর কর্পোরাল সাহাবউদ্দিন কে নেয়া হচ্ছে ভারতে, দোয়া কামনা

লেখক: নুরুল করিম রাসেল
প্রকাশ: ৬ years ago

টেকনাফ টুডে ডেস্ক :
২০১৯ সালের ৩০ ডিসেম্বর কক্সবাজারের টেকনাফের ২৬ নং মুচনী রোহিঙ্গা ক্যাম্পে মাদক বিরোধী অভিযান পরিচালনাকালে র‌্যাবের আভিযানিক দলের চৌকস সদস্য কর্পোরাল মোঃ সাহাবউদ্দিন অজ্ঞাতনামা অস্ত্রধারী মাদক কারবারীদের গুলিতে মারাত্মকভাবে আহত হন। এরপর থেকে দীর্ঘদিন যাবত তিনি অসুস্থ ছিলেন।

আহত র‌্যাব সদস্য র‌্যাব সদর দপ্তর, র‌্যাব-১৫ এবং র‌্যাবের অন্যান্য ব্যাটালিয়নের সহায়তায় উন্নত চিকিৎসার উদ্দেশ্যে আজ ৩১ মার্চ বিকাল ৩টায় ইন্ডিগো এয়ারলাইন্সে ভারতে নিয়ে যাওয়া হচ্ছে। সে এ্যাপোলো হাসপাতাল,চেন্নাই এ চিকিৎসা গ্রহণ করবে।

তার চিকিৎসা যেন সফলভাবে সম্পন্ন হয় তার জন্য র‍্যাবের পক্ষ থেকে সকলের নিকট দোয়া ও আশীর্বাদ কামনা করা হয়েছে।