করোনা ভাইরাসের আতঙ্কে দেশ থেকে মিয়ানমারে মাস্ক রপ্তানি করার চেষ্টা

লেখক: নুরুল করিম রাসেল
প্রকাশ: ৬ years ago

টেকনাফ টুডে ডেস্ক : সারা বিশ্বে -চিনা “করোনা “ভাইরাসের আতঙ্কে শেষ নেই। এই সময় করোনা ভাইরাস থেকে বাঁচতে চিনসহ অনেক দেশ মরিয়া হয়ে যাচ্ছেন।
এই করোনা ভাইরাসে দিন দিন চীনে করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে মানুষ মারা যাচ্ছে! এমতাবস্থায় মিয়ানমারের কিছু ব্যবসায়ী বাংলাদেশ থেকে মাস্ক আমদানি করতে আগ্রহ দেখা যাচ্ছে।
যদি এই মাস্ক বাংলাদেশ থেকে মিয়ানমারে চলে যাই তাহলে আমাদের দেশে হয়তো মাস্ক এর সংকট দেখা দিবে। বিশেষ করে টেকনাফে কিছু অসৎ ব্যবসায়ী টাকার লোভে পড়ে মিয়ানমারে মাস্ক রপ্তানি করতে আপ্রাণ চেষ্টা চালিয়ে যাচ্ছে।
আপাতত বাংলাদেশ থেকে মিয়ানমারে মাস্ক রপ্তানি বন্ধ রাখার জন্য সুশীল সমাজের অনেকে মত প্রকাশ করেছেন। উক্ত বিষয়ে সরকারের উর্ধ্বতন মহলের সুদৃষ্টি আকর্ষণ করছে সচেতনমহল।