কাব্যে সূরা বাক্বারা [ সূরা বাক্বারার ধারাবাহিক কাব্যিক ভাবানুবাদ ]

লেখক: নুরুল করিম রাসেল
প্রকাশ: ৬ years ago

মদীনায় অবতীর্ণ,আয়াত :-২৮৬
********************************************
মোহাম্মদ আবুল হোছাইন হেলালী
********************************************
আয়াত নম্বর :-১৯
**************************
★★ মহান আল্লাহর নামে করছি আমি শুরু
যিনি পরম করুণাময় অসীম দয়ালু ★★
**********************************************
উপমা তাদের খুবই নির্মম
সেসব লোকদের মতো –
দূর্যোগ পূর্ণ ঝড়োরাতে
চলার পথে থাকে শঙ্কিত।

থাকে চলার পথ তাদের
ঘোর আঁধারের দখলে –
মৃত্যু ভয় মেঘ গর্জন ধমকে
ভীত-সন্ত্রস্ত বিদ্যুতের চমকে।

ধমকে,চমকে যায় থমকে
মৃত্যু ভয়ে তারা সে গর্জনে,
রক্ষা পেতে সে বিপদ হতে
তারা আঙ্গুল দেয় কানে।

কাফের,মুশরিক,মুনাফেকরা
আল্লাহর কুদরতে আছে বেষ্টিত,
নিশ্চিত তারাই রবে চিরকাল
তাঁরই রহমত হতে চির বঞ্চিত।