রামুতে ৬ হাজার ইয়াবাসহ নাইক্ষ্যংছড়ির তরুণ গ্রেপ্তার

লেখক: নুরুল করিম রাসেল
প্রকাশ: ৯ years ago

শামীম ইকবাল চৌধুরী, নাইক্ষ্যংছড়ি(বান্দরবান):
কক্সবাজারের রামুর রাবার বাগান এলাকায় মাইক্রোবাস তল্লাসী চালিয়ে ৬ হাজার ২০০ ইয়াবা ট্যাবলেটসহ নাইক্ষ্যংছড়ির তরুণ আব্দুস সালামকে (২১) গ্রেপ্তার করেছে হাইওয়ে পুলিশ। গ্রেপ্তারকৃত তরুণ উপজেলার সদর ইউনিয়নের ব্যবসায়ীপাড়ার আব্দুল গফুরের ছেলে। গত রোববার রাত ১১টায় (২৯ অক্টোবর) এ অভিযান চলে।
রামুর তুলাবাগান ক্রসিং হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোজাহিদুল ইসলাম বলেন, আব্দুস সালাম নাইক্ষ্যংছড়ি-রামু সড়ক হয়ে এসব ইয়াবা খুব কৌশলে চট্টগ্রামে নিয়ে যাচ্ছিল। ইয়াবাসহ তাকে গ্রেপ্তার করা সম্ভব হলেও মাইক্রোবাস থেকে তার আরেক সহযোগি দৌঁড়ে পালায়। গ্রেপ্তার তরুণের বিরুদ্ধে রামু থানায় মামলা রুজু করার পর সোমবার (৩০ অক্টোবর) আদালতের মাধ্যমে তাকে কক্সবাজার কারাগারে পাঠানো হয়েছে।
নাইক্ষ্যংছড়ি উপজেলা যুবলীগের এক নেতা বলেন, নাইক্ষ্যংছড়ির ইয়াবা ব্যবসায়ীদের মধ্যে গ্রেপ্তারকৃত আব্দুস সালাম অন্যতম। তাকে রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদ করা হলে- কারা ইয়াবা ব্যবসা করছে সেই তথ্য পাওয়া যাবে।