মোহাম্মদ শফি, টেকনাফ :
টেকনাফে কোস্টগার্ড সদস্যরা সোমবার (২৪ জুন) রাত সোয়া ৮টার দিকে কেরুনতলী এলাকায় অভিযান চালিয়ে ৬ হাজার পিস ইয়াবা ট্যাবলেট জব্দ করেছে।
তবে এসময় পাচারকারী পালিয়ে যেতে সক্ষম হয়।
কোস্টগার্ড পূর্ব জোন এর ভারপ্রাপ্ত গোয়েন্দা কর্মকর্তা জিয়া রহমান জানান, গোপন সংবাদের ভিত্তিতে একটি সন্দেহজনক সিএনজিকে তল্লাশীর উদ্দেশ্যে থামার সংকেত দিলে সিএনজি হতে একজন লোক কোস্ট গার্ডের উপস্থিতি টের পেয়ে নেমে পালানোর চেষ্টা করে। তৎক্ষণাৎ লোকটির পিছু ধাওয়া করলে তার হাতে থাকা একটি ব্যাগ রাস্তায় ফেলে পালিয়ে যেতে সক্ষম হয়। পরবর্তীতে উক্ত ব্যাগটি তল্লাশী করে ৬ (ছয়) হাজার পিস ইয়াবা ট্যাবলেট জব্দ করা হয়। জব্দকৃত ইয়াবা পরবর্তী কার্যক্রমের জন্য টেকনাফ থানায় হস্তান্তর প্রক্রিয়াধীন রয়েছে।
