নিজস্ব প্রতিবেদক : হ্নীলা রঙ্গিখালীতে র্যাব-১৫ এর সদস্যরা অভিযান চালিয়ে ৫টি অস্ত্রসহ সন্ত্রাসী ফরিদ গ্রুপের দুই সদস্যকে আটক করেছে।
র্যাব সুত্র জানায়,৬সেপ্টেম্বর ভোর সাড়ে ৫টারদিকে কক্সবাজার র্যাব-১৫ এর চৌকষ একটি আভিযানিক দল ফরিদুল আলম গ্রæপের সদস্যরা অপকর্ম করার পরিকল্পনার খবর পেয়ে হ্নীলা রঙ্গিখালীর পশ্চিম জুম্মাপাড়ার পাহাড়ি এলাকায় অভিযানে যায়। এসময় র্যাবের উপস্থিতি টের পেয়ে ৭/৮জন স্বশস্ত্র দূবৃর্ত্ত পালিয়ে যাওয়ার সময় ধাওয়া করে স্থানীয় কামাল হোছনের পুত্র হেলাল উদ্দিন (২০) এবং কালা মিয়ার পুত্র মোঃ ইসমাঈল (২৫) কে আটক করে। এসময় ঘটনাস্থল তল্লাশী করে ১টি টিসিবিএল, ৪টি ওয়ান শুটারগান উদ্ধার করা হয়।
কক্সবাজার র্যাব-১৫ এর সিনিয়র সহকারী পরিচালক (মিডিয়া এন্ড অপারেশন্স) সিনিয়র এএসপি আব্দুল্লাহ মোহাম্মদ শেখ সাদী জানান,সংশ্লিষ্ট আইনে মামলা দায়েরের পর উদ্ধারকৃত অস্ত্রসহ ধৃতদের টেকনাফ মডেল থানায় সোর্পদ করা হয়েছে। ###
