সাদ্দাম হোসাইন : হোয়াইক্যংয়ে প্রধান সড়কের নালা-নর্দমা ভরাট হয়ে জলাবদ্ধতা এবং আবর্জনাময় রাস্তার কারণে সৃষ্ট হওয়া জনদূর্ভোগের অবসান করতে নিজেই শ্রমিক নিয়ে রাস্তায় নামলেন হোয়াইক্যং মডেল ইউপি চেয়ারম্যান অধ্যক্ষ নুর আহমদ আনোয়ারী।
২৪জুন সকাল ৮টারদিকে হোয়াইক্যং মডেল ইউনিয়নের চেয়ারম্যান ও হ্নীলা শাহ মজিদিয়া ইসলামিয়া আলিম মাদ্রাসার অধ্যক্ষ স্বশরীরে ঘটনাস্থলে উপস্থিত হয়ে তদারকির মাধ্যমে ভরাট হয়ে যাওয়া নালা সংস্কার করেন। প্রধান সড়কের উভয় পাশের কাঁদা অপসারণ করে সাধারণ মানুষ ও যানবাহন চলাচলের উপযোগী করেন। এসময় সমাজ সেবক মৌলভী আব্দুল শুক্কুর,মৌঃ আবুল বশর, ইজিপিপির সদস্য এবং সুশীলন এনজিও যুব সদস্যরা উপস্থিত ছিলেন। স্থানীয় ইউপি চেয়ারম্যানের এই উদ্যোগকে স্বাগত জানিয়েছে স্থানীয় সাধারণ মানুষ।
