মুহাম্মদ জাহাঙ্গীর আলম : র্যাব সদস্যরা হোয়াইক্যং এলাকায় অভিযান চালিয়ে মোটর সাইকেল ও ইয়াবাসহ উখিয়া উপজেলার এক যুবককে আটক করেছে।
সুত্র জানায়, ১৫ জুন বিকাল সাড়ে ৪টারদিকে র্যাব-১৫ এর একটি চৌকষ আভিযানিক দল মাদক বহনের গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার হোয়াইক্যং বিট অফিস সংলগ্ন সড়কে চেকপোস্ট স্থাপন করে যানবাহন তল্লাশীর সময় একটি মোটর সাইকেল চেকপোস্টের সামনে আসলে চালক গাড়ি ফেলে পালিয়ে যাওয়ার সময় ধাওয়া করে উখিয়া উপজেলার থাইংখালী ঘোনার পাড়ার মৃত আব্দুল শরীফের পুত্র নুরুল আক্তার (২০) কে আটক করে। পরে উপস্থিত লোকজনের উপস্থিতিতে গাড়ি ও ধৃত ব্যক্তির দেহ তল্লাশী করে ৬ হাজার পিস ইয়াবা বড়ি পাওয়া যায়।
এই ব্যাপারে সংশ্লিষ্ট আইনে মামলা দায়েরের পর ধৃত মাদক কারবারী, জব্দকৃত ইয়াবা ও মোটর সাইকেলসহ টেকনাফ মডেল থানায় সোর্পদ করা হয়েছে বলে র্যাব-১৫ এর সহকারী পরিচালক (মিডিয়া) এএসপি আব্দুল্লাহ মোহাম্মদ শেখ সাদী নিশ্চিত করেন। ###
