সিএনজির সাউন্ড বক্সে ৫৮৭০ পিচ ইয়াবা, সাবরাংয়ের আফসার আটক

লেখক: নুরুল করিম রাসেল
প্রকাশ: ৮ years ago

নিজস্ব প্রতিনিধি।
সাবরাং লেজির পাড়ার আব্দুল গফুরের ছেলে মো. আফসার (২৫) কে ৫৮৭০ পিচ ইয়াবাসহ মরিচ্যা চেক পোস্টে জওয়ানরা আটক করেছে। এসময় তার চালিত সিএনজি টেক্সীটি জব্দ করা হয়েছে।
বুধবার সন্ধা সাড়ে ৬টার দিকে নিজস্ব গোয়েন্দা সংবাদের ভিত্তিতে তাকে আটক করা হয়।
জব্দ ইয়াবা ও সিএনজির মূল্য ২২ লাখ ৬৫ হাজার টাকা। এছাড়া ২টি মোবাইল সেট জব্দ করা হয়েছে।
জব্দ মাদক ও অন্যান্য মালামাল সহ ধৃত আফসারকে রামু থানায় সোপদ্য করে মামলা দায়ের করা হয়েছে।
29751146 1751017861622130 1817678197 n TEKNAF TODAY - সীমান্তের সর্বশেষ খবর
মরিচ্যা যৌথ চেক পোষ্টের নায়েব সুবেদার মো. নজরুল ইসলাম সংবাদের সত্যতা নিশ্চিত করে জানান, সিএনজি টেক্সীর সাউন্ড বক্সের ভিতর অভিনব উপায়ে লুকিয়ে পাচারের সময় নিজস্ব গোয়েন্দা সংবাদের ভিত্তিতে তাকে আটক করা হয়।