গেল মাসে ২২ কোটি ৫৭লাখ ৭৩হাজার টাকার ইয়াবা সহ চোরাই পন্য জব্দ করেছে বিজিবি

লেখক: নুরুল করিম রাসেল
প্রকাশ: ৮ years ago
ফাইল ছবি

মোঃ আশেক উল্লাহ ফারুকী, টেকনাফ::
টেকনাফে মাদক বিরোধী অভিযান চলমান থাকা সত্বে ও থেমে নেই ইয়াবা পাচার। আইনশৃংখলা বাহিনীর কঠোর নজরদারী ও কথিত বন্ধুক যুদ্বের ঘটনার মাঝে ও ঈদকে সামনে রেখে ফের স্বক্রিয় হচ্ছে পাচার কারীরা। এরই মাঝে গতকাল গভীর রাতে গোপন সংবাদের ভিক্তিতে বাংলাদেশ কোস্ট গার্ড বাহিনীপূর্ব জোনের অধীনস্থ সিজি স্টেশান টেকনাফ বরইতলি খাল এলাকায় একটি বিশেষ অভিযান পরিচালনা করে।
উক্ত অভিযানের সময় নাফ নদীর তীরে সন্দেহজনক এক ব্যক্তিকে ধাওয়া করলে সে একটি প্লাষ্টিকের ব্যাগ ফেলে দ্রুত মিয়ানমার সীমানার দিকে পালিয়ে যায়। পরবর্তীতে উক্ত প্লাষ্টিকের ব্যাগটি উদ্ধার করা হলে সেখানে ৪০হাজার পিস ইয়াবা পাওয়া যায়। জব্দকৃত ইয়াবার আনুমানিক বাজারমূল্য ২ কোটি টাকা । জব্দকৃত ইয়াবা গুলি পরবর্তী কার্যক্রমের জন্য টেকনাফ মডেল থানায় হস্তান্তর করা হয়েছে। সহকারী গোয়েন্দা পরিচালক লেঃ কমান্ডার বিএন আব্দুল্লাহ আল মারুফ স্বাক্ষরিত প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে জানা যায়, ১জুন রাত সাড়ে ১১টায় গোপন সংবাদের ভিক্তিতে বরইতলী এলাকায় অভিযান পরিচালনা করা হলে সেখানে একটি বস্থায় ২কোটি টাকা মূল্যের ৪০ হাজার ইয়াবা পওয়া যায়। এব্যপারে মাদক আইনে সংশ্লিষ্ট ধারায় মালিক বিহীন মামলা রুজু করা হয়।

উল্লেখ্য টেকনাফ ২ বর্ডার গার্ড ( বিজিবি) চলতি বছরের মে মাসে স্থল ওনৌ পথে চোরাচালান বিরোধী পৃথক অভিযানে ২২ কোটি ৫৭লাখ ৭৩হাজার ১৫০ টাকার মাদক ( ইয়াবা) অন্যান্যৎ মাদক দ্রব্য জব্দ করেছে। এর মধ্যে শুধু ইয়াবা ৭লাখ ১৮হাজার ৪৫৬টি।এঘটনায় ৪৯টি সংশ্লিষ্ট মামলায় ২৩ পাচারকারীকে আটক এবং ২জন পাচারকারী পলাতক আসামী করা হয়েছে। এর মধ্যে অন্যান্য মাদক দ্রব্য বিয়ার, বিদেশী মদ, চোলাই মদ, গাজা ও ফেন্সিডিল সহ ১০লাখ ৯৯ হাজার ২৭৫ টাকা । এতে ১৮টি মামলা রুজু করা হয়েছে। এছাড়া অন্যান্য মালামাল ৯১লাখ ৩৭হাজার ৬০ টাকা। টেকনাফ ২ বিজিবি’র অধিনায়ক লেঃ কণেঃ আছাদুদ জামান চৌধূরী স্বাক্ষরিত প্রদত্ত প্রেস রিলিজ সূত্রে এতথ্য জানা যায়।