মুফতি হান্নানসহ ৩ জনের মৃত্যুদণ্ড বহাল

লেখক: নুরুল করিম রাসেল
প্রকাশ: ৯ years ago

সাবেক ব্রিটিশ হাইকমিশনার আনোয়ার চৌধুরীর ওপর গ্রেনেড হামলার ঘটনায় নিম্ন (বিচারিক) আদালতে মৃত্যুদণ্ডপ্রাপ্ত হরকাতুল জিহাদ (হুজি) নেতা মুফতি হান্নানসহ তিন আসামির মৃত্যুদণ্ডাদেশ বহাল রেখেছেন সুপ্রিমকোর্টের আপিল বিভাগ।

বুধবার সকালে প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার সিনহার নেতৃত্বে আপিল বিভাগের একটি বেঞ্চ এই রায় ঘোষণা করেন।